ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭
বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…
মেলবোর্ন, ১ সেপ্টেম্বর- দেশজুড়ে হত্যা ও অপমৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। গত শনিবার থেকে রবিবার পর্যন্ত রাজধানীসহ ছয় জেলায় অন্তত নয়জনকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে বিএনপি ও আওয়ামী লীগ নেতা রয়েছেন। এ ছাড়া মুন্সীগঞ্জে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রাজধানী ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে সাজ্জাদ হোসেন (১৯) নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভোলার লালমোহন থানার বাসিন্দা সাজ্জাদের মৃত্যুর ঘটনায় তার মা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
নেত্রকোনা
সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের জামাটি গ্রামে দুই ঘণ্টার ব্যবধানে সংঘর্ষে বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া (৪৮) এবং নূর মোহাম্মদ (৩০) নিহত হন। জমি লেনদেন নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে।
এ ছাড়া দুর্গাপুর উপজেলায় শান্তিপুর গ্রামে আরাফাত (৯) নামে এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
যশোর
মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম (৪০) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। আশরাফুল ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় বাস কোম্পানির কাউন্টার স্টাফ।
কুমিল্লা
শহরের কাটাবিল মসজিদের সামনে মহরম হোসেন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একই দিনে সদর দক্ষিণ উপজেলার রামনগরে পারিবারিক কলহের জেরে বৃদ্ধা মা লুৎফা বেগম (৭০) ও মেয়ে আয়েশা আক্তার শিল্পীকে (৩৮) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের ছেলে শাহিন আলম ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।
পিরোজপুর
ভাণ্ডারিয়া উপজেলায় গৃহবধূ আসমা আক্তার (৪৫) নিজ ঘরে দুর্বৃত্তদের হাতে খুন হন।
নাটোর
সদর উপজেলার নেপালদীঘি গ্রামে নবীর আলী (৬৫) নামের এক ব্যক্তিকে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। নিহতের পরিবার অভিযোগ করেছে, পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নরসিংদী
মনোহরদী উপজেলার চন্দনপুরে আবু সাইদ (৪২) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি রূপগঞ্জের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ বলছে, ময়নাতদন্তের পর মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।
মুন্সীগঞ্জ
শহরের আফতাব উদ্দিন মার্কেটের পাশে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহতরা হলেন ইব্রাহিম (২৮), শাহীন ইসলাম (২২) ও ফিরোজ (১৮)। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au