ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭
বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…
মেলবোর্ন, ১ সেপ্টেম্বর- জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, বর্তমান সরকারের চিন্তা একটাই—কীভাবে এনসিপির সুবিধা হয়, কীভাবে তাদের অনুগত দলগুলো সুবিধা পায়। বিশ্ববিদ্যালয়গুলোতে যে নানান ঘটনা ঘটছে সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই উল্লেখ করে তিনি বলেন, “একটা দেশের সবচেয়ে বড় মাস্তান হলো সরকার। সরকারের লোকজন সর্বত্র আছে। চাইলে তারা এসব নিয়ন্ত্রণ করতে পারে। যদি না পারে, তাহলে বুঝতে হবে— প্রশাসনের ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই অথবা যোগ্যতাই নেই। তারা জানেই না কী করতে হবে।”
সম্প্রতি এক টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।
মাসুদ কামাল বলেন, আওয়ামী লীগ জনগণের ক্ষোভের কারণেই ক্ষমতা হারিয়েছে। এখন দেখা যাচ্ছে, যারা দেশ চালাচ্ছে তাদের প্রতি জনগণের যে প্রত্যাশা ছিল তা পূরণ হচ্ছে না। মানুষের হতাশা বাড়ছে। এই হতাশার সুযোগ বিরোধীরা নিতেই পারে। তিনি বলেন, “যারা ক্ষমতা থেকে সরে গেছে তারা কি ফিরে আসতে চাইবে না? অবশ্যই চাইবে। তারা নানাভাবে চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, তাদের হাতে বিপুল অর্থ রয়েছে। দেশ থেকে লুটপাট করে বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয়েছে। “যারা বিদেশে আছে, তারা খায় কী? ইন্ডিয়ায় গেছে—চাকরি তো করতে পারবে না। দুই এক পুরুষ খাওয়ার মতো টাকা তাদের হাতে আছে।”
অর্থ ছাড়াও আওয়ামী লীগের মাঠ পর্যায়ে কিছু নীরব সমর্থক ও মধ্যম স্তরের কর্মী রয়েছেন। যারা আগে সুবিধা পেত, তারা আবার সেই সুযোগ ফিরে পেতে চায়। মাসুদ কামাল বলেন, “টাকা দিলে কাঠের পুতুলও জিহ্বা নাড়ে। কাজেই ওখান থেকে টাকা এলে এখানে অনেকেই মাঠে নামবে। এটা অস্বাভাবিক কিছু নয়।”
বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি প্রশ্ন তোলেন, “আমরা এখন কী করব? ভীত হব? গর্তে লুকাবো? নাকি সরকারকে বলব, তোমরা এটাকে প্রতিহত করো।” কিন্তু সরকারের সেই সক্ষমতা নেই বলেও তিনি মন্তব্য করেন।
তার ভাষায়, সরকার এখন আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার মতো কাজগুলো করছে না। বরং তারা ব্যস্ত অন্য কিছু নিয়ে। “সরকার মানুষের সুবিধার জন্য যা করার দরকার তা করছে না।”
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au