সর্বশেষ

নাটোরে নিজ ক্লিনিক থেকে চিকিৎসকের গলা কাটা লাশ উদ্ধার

  • 10:05 pm - September 01, 2025
  • পঠিত হয়েছে:১৪২ বার
নিহত ডা. এ এইচ এম আমিরুল ইসলাম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ সেপ্টেম্বর- নাটোর শহরের মাদ্রাসা মোড়ে জনসেবা ক্লিনিক থেকে ডা. এ এইচ এম আমিরুল ইসলাম (৬০) নামের এক চিকিৎসকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমিরুল ইসলাম জনসেবা ক্লিনিকের মালিক, ড্যাবের সাবেক আহ্বায়ক এবং নাটোর সিভিল সার্জন অফিসের সাবেক মেডিকেল অফিসার (এমওসিএস)। তিনি প্রতিদিন সকালে নিজ ক্লিনিকে রোগী দেখতেন। তার বাড়ি সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।

ক্লিনিকের কর্মচারী আলামিন জানান, প্রতিদিনের মতো আজও ডাক্তার আমিরুল সকাল ১১টার মধ্যে ঘুম থেকে ওঠেননি। অনেকবার ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে বিছানায় গলা কাটা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

নাটোরের সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিন বলেন, “তিনি আমাদের আস্থাভাজন একজন মানুষ ছিলেন। তাকে নিজ বিছানায় রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে।”

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে নিজ কক্ষে খুন করা হয়েছে। তিনি বলেন, “প্রযুক্তিগত সহায়তায় তদন্ত শুরু হয়েছে। যারা এ ঘটনায় জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au