সর্বশেষ

এবার রেলপথ অবরোধ করলেন বাকৃবি শিক্ষার্থীরা

  • 10:27 pm - September 01, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীরা বহিরাগতদের হামলার প্রতিবাদ ও ছয় দফা দাবিতে রেলপথ অবরোধ করেছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ সেপ্টেম্বর- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীরা বহিরাগতদের হামলার প্রতিবাদ ও ছয় দফা দাবিতে রেলপথ অবরোধ করেছেন। এর ফলে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে ঢাকা–ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় সংলগ্ন রেললাইনে বসে স্লোগান দিতে থাকেন। এর আগে সকাল ৯টার দিকে কে আর মার্কেট থেকে মিছিল বের করে তাঁরা দাবি উত্থাপন করেন।

শিক্ষার্থীরা বলেন, বহিরাগতদের হামলার বিচার না করে বিশ্ববিদ্যালয় প্রশাসন উল্টো ক্যাম্পাস ও হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। তাঁরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। আন্দোলনরত শিক্ষার্থী শিবলী সাদী জানান, “বহিরাগতরা ন্যক্কারজনক হামলা চালিয়েছে, কিন্তু প্রশাসন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমাদের হল ছাড়তে বলছে। ছয় দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

ক্যাম্পাস বন্ধ ঘোষণার পর একাংশ শিক্ষার্থী হল ছাড়তে শুরু করেছেন। সোমবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। সকাল সাড়ে সাতটার দিকে দেখা যায়, নারী শিক্ষার্থীরা ব্যাগ–বই নিয়ে বেগম রোকেয়া ও জুলাই ৩৬ হল থেকে বের হচ্ছেন। তাঁদের অভিযোগ, হামলার পর পরিবার থেকেও চাপ এসেছে। তবে অনেকে জানিয়েছেন, এবার সবাই হল ছাড়বেন না।

শিক্ষার্থীরা এর আগে রোববার রাতে চার দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে ছিল সমন্বিত ডিগ্রি চালু রাখা, প্রক্টোরিয়াল বডির পদত্যাগ, উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও ভবিষ্যতে এমন ঘটনা ঠেকানোর নিশ্চয়তা। দাবির সমর্থনে তাঁরা ক্লাস–পরীক্ষা বর্জন ও ব্ল্যাকআউট কর্মসূচির ঘোষণা দেন।

সকাল থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে মিছিল করে কে আর মার্কেটে সমবেত হন। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশ টহল দেয়। বিজিবি জানিয়েছে, জেলা প্রশাসকের অনুরোধে রোববার রাতেই তাঁরা বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন হন।

শিক্ষার্থীদের অভিযোগ, সমন্বিত ডিগ্রির দাবিতে আন্দোলনরতদের ওপর রোববার সন্ধ্যায় বহিরাগতরা হামলা চালায়। তখন তাঁরা উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অবরুদ্ধ করে রাখেন। প্রক্টর অধ্যাপক আবদুল আলীম বলেন, তিনি বের হওয়ার সময় লাঠিসোঁটা হাতে কয়েকজনকে দেখেছেন, তবে তাঁরা বহিরাগত নাকি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তা নিশ্চিত হওয়া যায়নি।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au