বাংলাদেশের হাইকোর্ট। ছবিঃ রয়টার্স
মেলবোর্ন, ২ সেপ্টেম্বর- হাইকোর্ট ঘোষণা করেছে, দেশের সব বিচারকের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব এখন থেকে সুপ্রিম কোর্টের অন্তর্ভুক্ত হবে। এছাড়া, নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা সম্পর্কিত পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর কিছু বিধান বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কিছু অংশ অবৈধ ও বাতিল ঘোষণা করেন হাইকোর্টের বেঞ্চ, যেটিতে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী অংশ নেন। আদালত তিন মাসের মধ্যে পৃথক সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছেন।
এর আগে ১৩ আগস্ট এই সংবিধানের বৈধতা নিয়ে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, রাষ্ট্রপক্ষের হয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং ইন্টারভেনর হিসেবে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।
বৈধ সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী, অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ, পদোন্নতি ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ছিল। তবে ১৯৭২ সালের মূল সংবিধানে এটি সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে ছিল। হাইকোর্টের রায় অনুযায়ী, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে নিয়ন্ত্রণ পুনরায় সুপ্রিম কোর্টের হাতে আসে