বিশ্ব

ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা হত্যাকাণ্ডভিত্তিক সিনেমা আলোচনার কেন্দ্রে

  • 12:08 am - September 04, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
ভেনিস চলচ্চিত্র উৎসবের পোষ্টার। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ সেপ্টেম্বর–  ইতালির ভেনিসে চলছে ৮২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আসরে সবচেয়ে আলোচিত ছবির একটি হলো তিউনিসিয়ান পরিচালক কাউথার বেন হানিয়ার নির্মিত ‘দ্য ভয়েস অব হিন্দ রজব (হিন্দ রজবের কণ্ঠস্বর)’। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত পাঁচ বছরের এক শিশুকে ঘিরে নির্মিত এই সিনেমা দর্শক ও সমালোচকদের মাঝে গভীর আলোচনার জন্ম দিয়েছে। ছবিটির প্রতি সমর্থন জানিয়েছেন হলিউড তারকা ব্র্যাড পিট ও হোয়াকিন ফিনিক্স।

শনিবার উৎসবস্থলের বাইরে হাজারো মানুষ জড়ো হয়ে ইসরায়েলের গাজায় গণহত্যামূলক হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন। তারা একসঙ্গে স্লোগান তোলেন— “গণহত্যা বন্ধ করুন”। এর আগে চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত দুই হাজার মানুষ আয়োজকদের উদ্দেশে খোলা চিঠিতে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। যদিও আয়োজকরা সরাসরি সে আহ্বানে সাড়া দেননি, তবে ছবিটি প্রদর্শনের অনুমতি দিয়েছেন।

বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে সিনেমা
২০২৪ সালের জানুয়ারিতে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় পরিবারের ছয় সদস্যকে হারিয়ে বেঁচে যায় ছোট্ট হিন্দ রজব। ধ্বংসস্তূপে আটকে গিয়ে একটি মোবাইল ফোন থেকে বারবার সাহায্যের জন্য ফোন করে সে। রেড ক্রিসেন্ট কর্মীরা তার ভয়াবহ কল রেকর্ড করেন, যেখানে শেষবার রজব বলে, “আমি অনেক ভয় পাচ্ছি, দয়া করে আপনারা আসুন।”
অ্যাম্বুলেন্স পাঠানো হলেও উদ্ধারকর্মীরাও নিহত হন। ১২ দিন পর হিন্দ রজব ও তার পরিবারের মরদেহ উদ্ধার করা হয়।

দ্য ভয়েস অব হিন্দ রজব সিনেমার পোষ্টার। ছবি: সংগৃহীত

বেন হানিয়া ছবিতে রজবের ফোন রেকর্ডের বাস্তব শব্দ ব্যবহার করেছেন। তবে ঘটনাটি তিনি দেখিয়েছেন রেড ক্রিসেন্টের এক কাল্পনিক কর্মীর দৃষ্টিকোণ থেকে। তার ভাষায়, “কখনো কখনো চোখে দেখা যায় না এমন বিষয়ই সবচেয়ে ভয়ংকর।”

ভেনিস চলচ্চিত্র উৎসবের পরিচালক আলবের্তো বারবেরা বলেন, ছবিটি এবারের আসরে দর্শক ও সমালোচকদের ওপর সবচেয়ে বড় প্রভাব ফেলবে। বিশ্লেষকরা মনে করছেন, উৎসবের শীর্ষ পুরস্কারের অন্যতম দাবিদার হতে যাচ্ছে এই নির্মাণ।

হিন্দ রজবের মা ও আত্মীয়রা আশা করছেন, সিনেমাটি গাজার গণহত্যা থামাতে ভূমিকা রাখবে। তার ভাষায়, “গোটা বিশ্ব আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমরা ক্ষুধার্ত, আতঙ্কগ্রস্ত ও গৃহহীন—কেউ কিছুই করছে না।”

ঘটনা নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী শুধু জানিয়েছে, বিষয়টি এখনো “যাচাই-বাছাই” করা হচ্ছে। তবে আনুষ্ঠানিক কোনো তদন্ত শুরু হয়নি।

 

এই শাখার আরও খবর

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au