সর্বশেষ

পাকিস্তানে বিএনপি’র মিছিলে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৫

  • 7:49 am - September 04, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
বুধবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় ঘটেছে এ বোমা হামলা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ সেপ্টেম্বর- কিস্তানভিত্তিক রাজনৈতিক দল বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) মিছিলে আত্মঘাতী বোমা হামলা ঘটেছে এবং এতে নিহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ বুধবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় এ বোমা হামলা ঘটেছে।

এক বিবৃতিতে বেলুচিস্তান প্রাদেশিক সরকারের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহম্মদ কাকার নিশ্চিত করে বলেছেন, ১৫ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন ৩৮ জন। তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

“হামলাকারীর লক্ষ্য ছিল মিছিলের সামনের দিকে বিস্ফোরণ ঘটানো, কারণ সামনের দিকে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা ছিলেন। কিন্তু নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির কারণে হামলাকারী সামনে যেতে পারেনি”, বিবৃতিতে বলেন বখত মুহম্মদ কাকার। এ ঘটনার তদন্ত করতে একটি উচ্চপর্যায়ের দল গঠন করা হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবারেও কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামে বোমা হামলা হয়েছে। সেই হামলায় কেউ নিহত হননি, তবে আহত হয়েছেন অনেকে এবং আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত সমাবেশে হামলার দায় কেউ স্বীকার করেনি।

বিএনপির সমাবেশে হামলার পর এক ব্রিফিংয়ে পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হামজা শাফকাত বলেছেন, “প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে এই হামলার জন্য আট কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। আরও জানতে পেরেছি যে প্রাদেশিক কর্তৃপক্ষ বিএনপিকে প্রথমে মিছিল-সমাবেশের অনুমতি দিতে চায়নি, কিন্তু দলের সংগঠকদের চাপাচাপিতে অনুমতি দিতে বাধ্য হয়।”

আত্মঘাতী বোমা হামলাকারীর বয়স ৩০ বছরের কম হলেও তাকে শনাক্ত করা যায়নি উল্লেখ করে শাফকাত বলেন, “সরকার বিএনপির সমাবেশের নিরাপত্তার ব্যবস্থা করেছিল, ১২০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল এবং সমাবেশ শেষ হওয়ার ৪৫ মিনিট পরে বিস্ফোরণটি ঘটে। যদি মূল সমাবেশ চলার সময় এই হামলা হতো, তাহলে হতাহতের সংখ্যা আরও বেশি হতো।”

তিনি জানান, মিছিল-সমাবেশের অনুমতি চেয়ে করা আবেদনে বিএনপি বলেছিল যে তারা আজ বিকেল ৩ টার দিকে মিছিল ও সমাবেশ শুরু করবে। কিন্তু নির্ধারিত সময়ের অনেক পরে রাজনৈতিক কার্যক্রম শুরু করে দলটি এবং হামলা ঘটেছে রাত ৯ টার দিকে।

“হামলার আগে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে আয়োজকদের অন্তত ৩ বার সমাবেশ শেষ করতে বলা হয়েছিল; কিন্তু দলটির সংঘটকরা সেই আহ্বান কানে তোলেননি”, সংবাদ সম্মেলনে বলেন হামজা শাফকাত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হামলা হতাহত এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক জানিয়েছেন।

সূত্র : জিও নিউজ

এই শাখার আরও খবর

মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি জিডিপির

মেলবোর্ন, ২ জুলাই- জুলাইবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবিতে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে পুলিশ হেফাজতে নেওয়ার আহ্বান জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জিডিপি)। একই সঙ্গে সংগঠনটি আওয়ামী…

কুইন্সল্যান্ডে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উত্তেজনা, আদালত প্রাঙ্গণ থেকে এক সমর্থক আটক

মেলবোর্ন, ২ জুলাই- অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে নতুন ঘৃণাত্মক বক্তব্যবিরোধী আইনের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে আদালত প্রাঙ্গণের বাইরে এক ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অভিযুক্তদের একটি…

রেকর্ডসংখ্যক আবেদনের পর ভিসা ফি বাড়াল অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ২ জুলাই- অস্ট্রেলিয়া সরকার বিভিন্ন ধরনের ভিসার আবেদন ফি বাড়িয়েছে। নতুন এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ওয়ার্কিং হলিডে ভিসা আবেদনকারীদের ওপর। ১ জুলাই…

ভিক্টোরিয়ায় প্রথমবারের মতো জনমত জরিপে শীর্ষে ওয়ান নেশন, পিছিয়ে লেবার ও কোয়ালিশন

মেলবোর্ন, ২ জুলাই- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের আসন্ন নির্বাচনের আগে পরিচালিত সর্বশেষ জনমত জরিপে প্রথমবারের মতো সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে উঠে এসেছে ডানপন্থী দল ওয়ান…

চাকরিচ্যুতির বিরোধ থেকে সম্পত্তি বিবাদ, সব পক্ষই জুলাই আন্দোলনের মামলায় আসামি!

মেলবোর্ন, ২ জুলাই- চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। মামলার বাদী মোহাম্মদ জাহাঙ্গীর…

দক্ষিণ আফ্রিকায় অভিবাসনবিরোধী বিক্ষোভ, আটক ৯ শতাধিক

মেলবোর্ন, ২ জুলাই- দক্ষিণ আফ্রিকায় চলমান অভিবাসনবিরোধী তীব্র গণবিক্ষোভ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নয় শতাধিক আন্দোলনকারীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (৩০ জুন) দেশজুড়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au