সর্বশেষ

ঢাকায় পরিবহন অফিসে হামলা-ভাঙচুর, জড়িত স্বেচ্ছাসেবক দল নেতা

  • 7:58 am - September 04, 2025
  • পঠিত হয়েছে:১৪৪ বার
রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল সন্ত্রাসী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ সেপ্টেম্বর- বাংলাদেশের রাজধানী ঢাকার মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকপক্ষের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল সন্ত্রাসী। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে সোহাগ পরিবহনের পরিচালক আলী হাসান তালুকদার পলাশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কাউন্টারের ড্রাইভার মাসুদ গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

কর্তৃপক্ষ জানায়, রাত ১১টার দিকে দুই যুবক মালিবাগ কাউন্টারের সামনে সিগারেট খাচ্ছিলেন। কাউন্টারের কর্মচারীরা তাদের অন্যত্র গিয়ে ধূমপান করতে বললে বাকবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণ পর ওই দুই যুবক ফিরে এসে ৬০ থেকে ৭০ জনের একটি দল নিয়ে কাউন্টারে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়, কাউন্টারের কাচ ও আসবাবপত্র ভাঙচুর করে এবং কয়েকজন যাত্রীকেও মারধর করে।

হামলার সময় আতঙ্কে আশপাশের লোকজন দৌড়ে সরে যায়। পরে সন্ত্রাসীরা মালিক আলী হাসান তালুকদার পলাশের বাসার গেটেও হামলা চালায়। তবে ভেতরে প্রবেশ করতে পারেনি।

সোহাগ পরিবহন মালিকপক্ষ অভিযোগ করেছে, রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তালুকদার বিল্লালের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। মালিকপক্ষের সদস্য মাজেদুল হক নাদিম বলেন, “পলাশ ভাইকে আক্রমণ করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, বাসার গেটেও হামলা হয়েছে। ড্রাইভার মাসুদের শরীরে অসংখ্য কোপ লেগেছে।”

এদিকে রমনা মডেল থানার ডিউটি অফিসার এআই আশরাফুল ইসলাম জানান, জরুরি সেবা ৯৯৯–এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওসি তদন্তসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যান।

ঘटनাস্থল থেকে রমনা মডেল থানার এসআই মো. নাহিদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ৬০–৭০ জন সন্ত্রাসী কাউন্টারে এসে স্টাফদের এলোপাতাড়ি মারপিট করেছে এবং ধারালো অস্ত্র দিয়ে দুজনকে গুরুতর জখম করেছে। আহতদের সিরাজুল ইসলাম মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, হামলার নেপথ্যের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

এই শাখার আরও খবর

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au