বিশ্ব

লিসবনে ঐতিহাসিক ফানিকুলার ট্রাম দুর্ঘটনায় নিহত ১৫, জাতীয় শোক ঘোষণা

  • 2:16 pm - September 04, 2025
  • পঠিত হয়েছে:১৬৭ বার
নিহত ও আহতদের মধ্যে বিদেশি পর্যটকও ছিলেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন ৪ সেপ্টেম্বর- পর্তুগালের রাজধানী লিসবনে ঘটলো এক হৃদয়বিদারক দুর্ঘটনা। শহরের অন্যতম ঐতিহ্যবাহী পরিবহন ব্যবস্থা গ্লোরিয়া ফানিকুলার রেলগাড়ি লাইনচ্যুত হয়ে মারাত্মক দুর্ঘটনায় পতিত হয়েছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং ১৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজন বিদেশিও রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। লিসবনের কেন্দ্রস্থলে অবস্থিত খাড়া পাহাড়ি রাস্তায় চলাচলরত ফানিকুলার ট্রামের একটি বগি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়। সেসময় বগিটি দুলতে দুলতে পাশ ফিরে গিয়ে সরু রাস্তায় ধাক্কা খায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, ট্রামটি স্বাভাবিকের চেয়ে দ্রুতগতিতে নামছিল। হঠাৎ এটি বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভবনের সঙ্গে প্রচণ্ডভাবে ধাক্কা খায়। মুহূর্তেই পুরো কাঠামো কাগজের বাক্সের মতো চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে বিদেশিও আছেন, তবে এখনো তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। আহত ১৮ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক, আরেকজন শিশু আহতদের তালিকায় রয়েছে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলের ফুটেজে দেখা যায়, হলুদ-সাদা রঙের ঐতিহাসিক ফানিকুলার বগিটি দুমড়ে-মুচড়ে পড়ে আছে। গাড়িটির পার্শ্ব ও ছাদ সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুর্ঘটনার পরপরই দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার কার্যক্রম শুরু করে।

লিসবনের গ্লোরিয়া ফানিকুলার ট্রাম শুধু একটি পরিবহন মাধ্যমই নয়, এটি পর্তুগালের জাতীয় ঐতিহ্য হিসেবে স্বীকৃত। দুর্ঘটনার ভয়াবহতায় গোটা দেশ শোকে মুহ্যমান হয়ে পড়েছে। এ ঘটনায় পর্তুগাল সরকার একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে।

সরকারি প্রসিকিউটররা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা ব্রেকফেইল হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে চূড়ান্ত তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হবে।

এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে শোকবার্তা আসতে শুরু করেছে। ইউরোপের অন্যতম জনপ্রিয় পর্যটন নগরী লিসবন এবার শোকাহত হয়ে পড়েছে তারই এক ঐতিহাসিক পরিবহন ব্যবস্থার ভয়াবহ দুর্ঘটনায়।

এই দুর্ঘটনা শুধু পর্তুগাল নয়, পুরো বিশ্বের জন্যই এক বড় ধরনের আঘাত। ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য বহনকারী লিসবনের ফানিকুলার রেল আজ পরিণত হলো এক শোকাবহ স্মৃতিতে।

সূত্র : দ্য গার্ডিয়ান।

এই শাখার আরও খবর

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর শেষ বিদায়েও বাধা: আমরা কোন বাংলাদেশের পথে?

​বাংলাদেশের স্বাধীনতা কোনো আকস্মিক প্রাপ্তি নয়। লাখো শহীদের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানি এবং বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহস ও ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি। ১৯৭১…

আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর দাবি নিয়ে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা

বাংলাদেশে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দলটিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে নতুন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের কাছে…

ক্ষতসহ দীর্ঘ সময় জীবিত ছিলেন সাগর-রুনি, ১৪ বছরেও শনাক্ত হয়নি দুই অজ্ঞাত ব্যক্তির ডিএনএ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১৪ বছর পরও অপরাধী শনাক্ত ও হত্যার রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি তদন্তকারী সংস্থা। ঘটনাস্থলে পাওয়া দুই অজ্ঞাতনামা…

যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা প্রতিনিধির সঙ্গে বাংলাদেশি সামরিক কর্মকর্তার বৈঠক, যা জানা যাচ্ছে

বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার হাসান মাহমুদের সঙ্গে দুই দিনে পৃথক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক প্রতিরক্ষা কর্মকর্তা এবং চীনের…

ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ ও রোগী নিতে চরম ভোগান্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর এবং মৃত ব্যক্তির মরদেহ…

ময়মনসিংহে এবার আরেক হিন্দু যুবক রবেন্দ্র ঋষিকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবেন্দ্র ঋষি নামে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au