রেকর্ডসংখ্যক আবেদনের পর ভিসা ফি বাড়াল অস্ট্রেলিয়া
মেলবোর্ন, ২ জুলাই- অস্ট্রেলিয়া সরকার বিভিন্ন ধরনের ভিসার আবেদন ফি বাড়িয়েছে। নতুন এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ওয়ার্কিং হলিডে ভিসা আবেদনকারীদের ওপর। ১ জুলাই…
মেলবোর্ন, ৪ সেপ্টেম্বর- ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পার্লামেন্ট ভবনের সামনে নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। তবে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের প্রস্তাবিত বৈঠক হবে কি না তা এখনো অনিশ্চিত।
শিক্ষার্থী সংগঠনগুলোর জোট বিইএম এসআই (BEM SI) ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায়, তারা শান্তিপূর্ণ কর্মসূচির আহ্বান জানাচ্ছে। বিবৃতিতে বলা হয়, “জনগণের অস্থিরতার মূল কারণ রাস্তায় বিক্ষোভ নয়; বরং দুর্নীতি, রাজনৈতিক স্বার্থে আইন ব্যবহার, বিকৃত ইতিহাস এবং জনগণকে উপেক্ষা করা রাষ্ট্রীয় নীতি।”
কেন বিক্ষোভ?
গত সপ্তাহে ইন্দোনেশিয়ায় বিক্ষোভের ঢেউ নতুন করে জ্বলে ওঠে এবং তা সহিংসতায় রূপ নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি বিশেষ প্যারামিলিটারি পুলিশের গাড়ি ২১ বছর বয়সী এক ডেলিভারি কর্মীকে চাপা দেয়। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
শিক্ষার্থী, শ্রমিক ও মানবাধিকার সংগঠনগুলোর অংশগ্রহণে হওয়া এ বিক্ষোভ মূলত অর্থনৈতিক সংকট এবং সংসদ সদস্যদের জন্য রাষ্ট্রীয় সুবিধা বৃদ্ধি সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে ছিল।
পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও পানি কামান ব্যবহার করে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, দেশব্যাপী অভিযানে এখন পর্যন্ত ৩ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। অন্তত ১০ জন নিহত এবং এক হাজারেরও বেশি আহত হয়েছেন দাঙ্গা ও লুটপাটের ঘটনায়।
পুলিশি সহিংসতা নিয়ে তদন্ত দাবি
ডেলিভারি কর্মী আফফান কুরনিয়াওয়ানের মৃত্যুর ঘটনায় বুধবার এক পুলিশ কমিশন তদন্ত শেষে সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে বরখাস্ত করেছে। জাতীয় পুলিশের মুখপাত্র ত্রুনোয়ুদো উইসনু আন্দিকো জানান, ওই কর্মকর্তা বিক্ষোভ নিয়ন্ত্রণে “অপেশাদার আচরণ” করেছিলেন। ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আফফানকে চাপা দেওয়া গাড়িটিতে ওই কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে তাঁর সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
এ ঘটনার পর বুধবার ১০টি ছাত্র ইউনিয়নের প্রতিনিধিরা আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক করে এবং পুলিশের সহিংসতা তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি তোলে। সংসদের ডেপুটি স্পিকার বৃহস্পতিবার সরকারের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিলেও ছাত্রনেতারা জানিয়েছেন, এখন পর্যন্ত এ নিয়ে কোনো অগ্রগতি হয়নি।
বিইএম এসআইয়ের নেতা মুজাম্মিল ইহসান রয়টার্সকে বলেন, “বৈঠকের প্রস্তাবের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো অনুসরণ দেখা যাচ্ছে না।”
সুত্রঃ ডি ডব্লিউ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au