বিশ্ব

মার্কিন আদালতে বড় জয় পেল হার্ভার্ড: ট্রাম্প প্রশাসনের তহবিল স্থগিতের সিদ্ধান্ত বাতিল

  • 4:46 am - September 05, 2025
  • পঠিত হয়েছে:৪৩ বার
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ফাইল ছবি: রয়টার্স

মেলবোর্ন ৫ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নজিরবিহীন রায়ের মধ্য দিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সরকারি তহবিল স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন ফেডারেল বিচারক অ্যালিসন বারোজ। ট্রাম্প প্রশাসনের জারি করা এই সিদ্ধান্তে বিশ্বের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানটির প্রায় ২০০ কোটি ডলারের বেশি তহবিল আটকে যায়, যার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও নিয়োগপ্রক্রিয়ায় বড় ধরনের প্রভাব পড়ে।

ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের বিরুদ্ধে অভিযোগ তোলে, বিশ্ববিদ্যালয়টি গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ক্যাম্পাসে অনুষ্ঠিত বিক্ষোভ চলাকালে ইহুদি ও ইসরায়েলি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল। এর জেরে বিশ্ববিদ্যালয়টিকে ইহুদিবিদ্বেষ ও পক্ষপাতের দায়ে অভিযুক্ত করা হয়।
তবে হার্ভার্ড কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে জানায়, সরকারের এই পদক্ষেপ আসলে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ, ভর্তি এবং শিক্ষাক্রমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠারই প্রচেষ্টা।

তহবিল স্থগিতের কারণে বিশ্ববিদ্যালয়টি বহু গুরুত্বপূর্ণ প্রকল্পে বাধার মুখে পড়ে। বিশেষ করে জনস্বাস্থ্য ও চিকিৎসা গবেষণা খাতে কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল। এতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জীবন সরাসরি ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা।

হার্ভার্ডের করা আপিলের ভিত্তিতে বিচারক বারোজ স্পষ্ট ভাষায় জানান, প্রশাসনের তহবিল স্থগিতের সিদ্ধান্ত মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন করেছে। তাই কেবল এই পদক্ষেপ বাতিলই নয়, ভবিষ্যতেও ইহুদিবিদ্বেষকে অজুহাত দেখিয়ে হার্ভার্ডের তহবিল বন্ধ করা যাবে না বলে রায়ে উল্লেখ করেন তিনি।

হার্ভার্ড প্রেসিডেন্ট অ্যালান গার্বার রায়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসংক্রান্ত স্বাধীনতার বড় অর্জন হিসেবে উল্লেখ করে বলেন— “আজকের রায়ে আমরা আমাদের মৌলিক স্বাধীনতার নিশ্চয়তা পেলাম।”
অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র লিজ হাস্টন আদালতের সিদ্ধান্তকে “ভয়াবহ” বলে আখ্যা দেন এবং দ্রুত আপিলে যাওয়ার ঘোষণা দেন।

যুক্তরাষ্ট্রের অ্যালবানি ল স্কুলের অধ্যাপক রে ব্রেসিয়া এএফপিকে বলেন, “এই রায়ের মাধ্যমে হার্ভার্ড বিশাল জয় পেয়েছে। তবে বিশ্ববিদ্যালয় চাইলে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মতো ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতায় যেতে পারে।”

এই রায়ের মাধ্যমে শুধু হার্ভার্ড নয়, বরং যুক্তরাষ্ট্রের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানই শিক্ষার স্বাধীনতা রক্ষায় বড় ধরনের আইনি স্বীকৃতি পেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

 

এই শাখার আরও খবর

ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’

মেলবোর্ন, ১৮ জুন- ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন বাহিনী ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘গ্রোক’ ব্যবহার করেছে বলে এক আইনি নথিতে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের…

গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালানো ‘ইমাম’ মানবপাচার মামলায় পুনরায় গ্রেপ্তার

মেলবোর্ন, ১৮ জুন- চাঁদপুরের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও জনশক্তি রপ্তানি ব্যবসায়ী গোলাম আজমকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তারের পর নামাজ আদায়ের…

কুমিল্লায় দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ২

মেলবোর্ন, ১৮ জুন- কুমিল্লার নাঙ্গলকোটে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরী। ভুক্তভোগীর মায়ের অভিযোগ পেয়ে পুলিশ জড়িতদের গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে। বুধবার…

নিট প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম বন্ধ, আদালতে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই শুরু

মেলবোর্ন, ১৮ জুন- ভারতের জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) ঘিরে প্রশ্নপত্র ফাঁস ও অনলাইন প্রতারণা রোধে টেলিগ্রামের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের…

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

মেলবোর্ন, ১৮ জুন- দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতন ও হত্যার ঘটনার বিচার দাবিতে ৭ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ…

অস্ট্রেলিয়ার কাছে একদিনে দুবার হারল বাংলাদেশ

মেলবোর্ন, ১৮ জুন- অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ঐতিহাসিক সাফল্যের আনন্দ কাটতে না কাটতেই একদিনে দুই পরাজয়ের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ। চট্টগ্রামে পুরুষদের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au