অস্ট্রেলিয়া

সিডনির পশ্চিমাঞ্চলে গুলি: পুলিশের ধারণা এটি পরিকল্পিত হামলা

  • 10:51 pm - September 05, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার
এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং জনসাধারণকে এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ৫ সেপ্টেম্বর- অস্ট্রেলিয়ার পশ্চিম সিডনিতে দিনের আলোয় ঘটে যাওয়া এক গুলির ঘটনায় পুলিশ মনে করছে এটি সংগঠিত অপরাধের সঙ্গে জড়িত একটি পরিকল্পিত হামলা।

শুক্রবার দুপুর ১২টার দিকে গ্রেস্টেইন্সের ভিক্টর স্ট্রিটে দুটি বালাক্লাভা পরিহিত ব্যক্তি একটি বিএমডব্লিউ গাড়ি থেকে একটি সুজুকি সুইফটে গুলি চালায়। কিছুক্ষণ পর টুনগাবির তারগো রোডে ওই বিএমডব্লিউ গাড়িটি আগুনে পুড়িয়ে ফেলা অবস্থায় পাওয়া যায়।

পুলিশ সুপারিনটেনডেন্ট সাইমন গ্লাসার সাংবাদিকদের জানান, সুজুকি সুইফটে থাকা এক পুরুষ ও এক নারী সেই বাড়ির বাসিন্দা, যেখানে গাড়িটি পার্ক করা ছিল। তিনি বলেন, “গ্রেস্টেইন্সের ওই বাড়ির বাসিন্দারা পুলিশের কাছে পরিচিত। তাই আমরা মনে করছি এটি একটি পরিকল্পিত হামলা।”

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুই গাড়ি সরে যায়। এঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং জনসাধারণকে এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

গুলির আঘাতে গাড়িতে গর্ত সৃষ্টি হয়েছে। ছবিঃ নাইন নিউজ

ঘটনার প্রায় ২০ মিনিট পর নিউ সাউথ ওয়েলস ফায়ার অ্যান্ড রেসকিউকে টারগো রোড, গির্রাওইনের একটি ইউনিট ব্লকের পাশে গাড়িতে আগুন লাগার খবর দেওয়া হয়। ফায়ারফাইটার অ্যাডাম ডিউবেরি বলেন, “দমকলকর্মীরা পৌঁছানোর আগেই গাড়িটি ভয়াবহভাবে জ্বলছিল।”

পরে গ্রেস্টেইন্সের হোয়ালান রোডে ক্ষতিগ্রস্ত অবস্থায় সুজুকি সুইফটটি উদ্ধার করা হয়। কীভাবে গাড়িতে আগুন লাগল, সে বিষয়ে এখনো কোনো তথ্য মেলেনি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ আহত হয়নি। সুজুকি সুইফটে থাকা পুরুষ ব্যক্তি বর্তমানে তদন্তে পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন। ইতোমধ্যে তিনটি স্থানে অপরাধস্থল ঘিরে রেখেছে পুলিশ।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au