বিশ্ব

ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থ কূটনীতি, দায় চাপছে ইউরোপের ঘাড়ে

  • 5:18 pm - September 06, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার
ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থ কূটনীতি, দায় চাপছে ইউরোপের ঘাড়ে । ছবিঃ বিবিসি

মেলবোর্ন, সেপ্টেম্বর- ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার পেছনে এবার নতুন করে ইউরোপকে দায়ী করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রকাশ্যে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার পক্ষে মত দিলেও শান্তি প্রক্রিয়া বারবার ভেস্তে যাচ্ছে। সাম্প্রতিক কূটনৈতিক অচলাবস্থার জন্য ইউরোপকেই দায়ী করছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের অভ্যন্তরের নীতিনির্ধারকেরা।

গত জুলাইয়ে আলাস্কা সম্মেলনের পর ইউক্রেন যুদ্ধ অবসানের উদ্যোগে নতুন করে গতি আসবে বলে আশা করা হয়েছিল। কিন্তু তিন সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি হয়নি। ট্রাম্প অভিযোগ করছেন, ইউরোপ যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না। অন্যদিকে পুতিনও পরপর দুবার আলোচনায় বসা এড়িয়ে গেছেন।

গত বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘পুতিন যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন। তা আমাদের পক্ষে হবে কি না, এখনই বলা যায় না। তবে ইউক্রেন ইস্যুতে আমরা তাকে পর্যবেক্ষণ করছি।’

বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও কয়েকজন ইউরোপীয় নেতার সঙ্গে ফোনালাপে ট্রাম্প জোর দিয়ে বলেন, রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থায়নের মূল উৎস হলো ইউরোপ। কারণ, ইউরোপ এখনো রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করছে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, গত এক বছরে রাশিয়া ইউরোপে তেল রপ্তানি করে ১.১ বিলিয়ন ইউরো আয় করেছে। ট্রাম্পের দাবি, এই অর্থই মূলত রাশিয়ার যুদ্ধ মেশিনারিকে সচল রাখছে। তাই ইউরোপ যদি সত্যিই শান্তি চায়, তবে প্রথমেই তাদের রাশিয়ার তেল আমদানি বন্ধ করতে হবে।

শুধু ইউরোপ নয়, রাশিয়ার অর্থায়নে চীনের ভূমিকাও সামনে এনেছেন ট্রাম্প। তিনি ইউরোপীয় দেশগুলোকে আহ্বান জানিয়েছেন, যেন তারা চীনের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করে। তবে সমালোচকেরা বলছেন, ট্রাম্প নিজে এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিতে রাজি নন। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের পর সম্পর্ক নাজুক অবস্থায় রয়েছে। এ সময়ে চীনের ওপর নিষেধাজ্ঞা দিলে সম্ভাব্য বাণিজ্য চুক্তি ভেস্তে যাওয়ার ঝুঁকি রয়েছে।

রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতও ট্রাম্প প্রশাসনের চাপের মুখে পড়েছে। দেশটির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। তবে এতে যুক্তরাষ্ট্রের কৌশল ব্যর্থ হয়েছে। কারণ, ভারত সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে বেইজিং সফর করেছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধু চীনের সঙ্গেই নয়, পুতিনের সঙ্গেও বৈঠক করেছেন। ফলে ভারতকে চীনের প্রভাবমণ্ডল থেকে দূরে রাখার ওয়াশিংটনের দীর্ঘমেয়াদি প্রচেষ্টা দুর্বল হয়ে পড়েছে।

যদিও ট্রাম্প ইউরোপকে তীব্র সমালোচনা করেছেন, তবু ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই রাশিয়ার ওপর নির্ভরশীলতা কমানোর উদ্যোগ নিয়েছে। একসময় ইউরোপে সবচেয়ে বেশি তেল সরবরাহ করত রাশিয়া। এখন পরিস্থিতি পাল্টে গেছে। ইউরোপের অনেক দেশ ধীরে ধীরে রাশিয়ার তেলের বিকল্প খুঁজছে এবং নিষেধাজ্ঞা আরোপ করছে।

ইউক্রেন যুদ্ধ অবসানের প্রশ্নে এখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে ইউরোপের সম্পর্ক নতুন উত্তেজনার দিকে মোড় নিচ্ছে। ট্রাম্প যেখানে ইউরোপকে দায়ী করছেন, সেখানে ইউরোপীয় নেতারা বলছেন, তারা যুদ্ধ বন্ধের জন্য কূটনৈতিক সমাধান খুঁজছেন। কিন্তু বাস্তবতা হলো—রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীলতা পুরো মহাদেশকে জড়িয়ে রেখেছে এক জটিল দ্বন্দ্বে। ইউক্রেনের মাটিতে যুদ্ধ চলছেই, আর শান্তির পথ বারবার ভেস্তে যাচ্ছে কূটনৈতিক টানাপোড়েনে।

 

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au