লিড নিউজ

চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

  • 5:08 am - September 07, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার
মাদ্রাসা শিক্ষার্থী ও সুন্নি মতাদর্শের আরেক অংশের মধ্যে সংঘর্ষ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ সেপ্টেম্বর- চট্টগ্রামের হাটহাজারীতে দুই পক্ষের সংঘর্ষ ও উত্তেজনার ঘটনায় অনির্দিষ্ট পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এ সংক্রান্ত আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন পর্যন্ত, উপজেলা গেইট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত উভয় পাশের রাস্তা ও তৎসংলগ্ন এলাকায় শনিবার রাত ১০টা থেকে রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।

এ সময়ে উল্লিখিত এলাকায় সভা-সমাবেশ, বিক্ষোভ, মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র বহন, এবং ৫ জনের বেশি মানুষের একত্রে চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় শনিবার সকালে। ফেসবুকে আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা) সংলগ্ন এলাকায় অবমাননাকর অঙ্গভঙ্গির ছবি পোস্ট দেন। এতে কওমি মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর ফটিকছড়ি থানা পুলিশ পৌর সদর থেকে ওই যুবককে আটক করে। আরিয়ান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুহাম্মদ মুছার ছেলে। আটক হওয়ার পর তিনি ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেন ও ক্ষমা চান।

তবে এ ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে হাটহাজারীতে। মাদ্রাসার ছাত্র ও স্থানীয়রা বিকেল থেকে বিক্ষোভ শুরু করে। পৌরসভার গোলচত্বরে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। একটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে, ফলে এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

পরে মাদ্রাসা শিক্ষার্থী ও সুন্নি মতাদর্শের আরেক অংশের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় অবস্থান নিয়েছে।

এই শাখার আরও খবর

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au