লিড নিউজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: তেলের ভুয়া খরচ দেখিয়ে কোটি টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

  • 11:40 pm - September 07, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ সেপ্টেম্বর- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) গাড়ির জ্বালানির ভুয়া খরচ দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুপুরে দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেনের নেতৃত্বে দুই সদস্যের একটি দল প্রায় চার ঘণ্টা ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনে অভিযান চালায়। এ সময় নথিপত্র জব্দ করা হয় এবং গাড়িচালকদের জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদক সূত্র জানায়, জব্দ করা নথি ও গাড়িচালকদের জিজ্ঞাসাবাদে গাড়ির জ্বালানি বিলে অনিয়মের প্রমাণ মিলেছে। অভিযোগের সঙ্গে গাড়িচালক থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারাও জড়িত।

মুঠোফোনে যোগাযোগ করা হলে দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেন বলেন, পত্রিকায় প্রকাশিত “নগর ভবন ৪০ দিন বন্ধ, তবু কোটি টাকার তেল খরচ” শীর্ষক প্রতিবেদনের ভিত্তিতেই অভিযান চালানো হয়। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তিনি জানান, বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে এবং কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে।

অন্যদিকে ডিএসসিসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, “দুদক অভিযান চালিয়ে অনেকগুলো নথি নিয়ে গেছে।”

এর আগে, একটি পত্রিকায়(প্রথম আলো) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। এ সময় কর্মকর্তাদের অনেকেই অফিসে আসেননি। তবুও তাঁদের জন্য বরাদ্দ করা গাড়ির বিপরীতে প্রতিদিন ১৪ থেকে ১৫ লিটার তেল খরচ দেখানো হয়। ফলে প্রশ্ন ওঠে, অফিস বন্ধ থাকা অবস্থায় এই তেল গেল কোথায়।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au