সর্বশেষ

ভারতে ভুয়া ‘বাবা’ বিরোধী অভিযানে গ্রেপ্তার কয়েকজন বাংলাদেশি

  • 4:24 pm - September 08, 2025
  • পঠিত হয়েছে:৪৬ বার
ভারতের উত্তরাখণ্ডে ভুয়া ‘বাবা’দের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবিঃ প্রতিকী

মেলবোর্ন, ৮ সেপ্টেম্বর- ভারতের উত্তরাখণ্ডে ভুয়া ‘বাবা’দের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই অভিযানকে ‘অপারেশন কালনেমি’ নাম দেওয়া হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, প্রতারণা ও ধর্মান্তরের অভিযোগে এ অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে। উত্তরাখণ্ড পুলিশের অপরাধ ও আইনশৃঙ্খলা শাখার আইজি নিলেশ আনন্দ ভরনে জানান, এখন পর্যন্ত ৫ হাজার ৫০০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ১ হাজার ১৮২ জনের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া একজন বাংলাদেশি নাগরিক সেলাকুই এলাকায় ভুয়া কাগজপত্র ব্যবহার করে আট বছর ধরে ‘অমিত কুমার’ নামে বসবাস করছিলেন এবং নিজেকে ‘বাঙালি ডাক্তার’ হিসেবে পরিচয় দিচ্ছিলেন। এছাড়া জম্মু-কাশ্মিরের অনন্তনাগের বাসিন্দা ইফরাজ আহমেদ লোলু ‘রাজ আহুজা’ নামে পরিচয় গোপন করে দিল্লির ধনী ব্যক্তি সেজে নারীদের সঙ্গে সম্পর্ক তৈরি করছিলেন।

অভিযানের অংশ হিসেবে হরিদ্বার, দেরাদুন, টেহরি, পাউরি, আলমোড়া ও নৈনিতালসহ বিভিন্ন জেলায় তল্লাশি চালানো হয়। শুধু হরিদ্বারে ২ হাজার ৭০৪ জনকে যাচাই করে তিনজনকে গ্রেপ্তার করা হয়। দেরাদুনে যাচাই করা হয় ৯২২ জনকে, এর মধ্যে পাঁচজনকে আটক করা হয়।

উত্তরাখণ্ড পুলিশ বলছে, গত জুলাই থেকে শুরু হওয়া এই অভিযান আগস্ট পর্যন্ত উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। ইতোমধ্যে কয়েকশ’ ভুয়া ‘বাবা’ ও প্রতারককে আটক করা হয়েছে। পুলিশের দাবি, অভিযানের মূল লক্ষ্য হলো ‘দেবভূমি’র পবিত্র ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা সরকারের জন্যই আত্মঘাতী হবে: ইফতেখারুজ্জামান

মেলবোর্ন, ২ জুলাই- জনগণের ওপর একটি অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত জাতীয় মানবাধিকার কমিশন চাপিয়ে দেওয়া হলে তা শেষ পর্যন্ত সরকারের জন্যই আত্মঘাতী হবে বলে মন্তব্য করেছেন…

১০২ তলা এম্পায়ার স্টেট ভবনের চূড়ায় দুঃসাহসিক বিয়ের প্রস্তাব, রুশ যুগল গ্রেপ্তার

মেলবোর্ন, ২ জুলাই- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ঐতিহাসিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে দুঃসাহসিকভাবে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনায় এক রুশ যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০২ তলা ভবনের…

কীভাবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টদের আয়ের সব রেকর্ড ভাঙলেন ট্রাম্প

মেলবোর্ন, ২ জুলাই- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে ২০২৫ সালে যে পরিমাণ আয় করেছেন, তা দেশটির ইতিহাসে কোনো বর্তমান বা সাবেক প্রেসিডেন্টের ক্ষেত্রেই…

কেপ ইয়র্কে অবৈধ নৌকায় প্রবেশের চেষ্টা, বিদেশি নাগরিকদের ফেরত পাঠাল অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ২ জুলাই- অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের কেপ ইয়র্ক উপদ্বীপে অবৈধভাবে নৌকায় প্রবেশের চেষ্টা করা একদল বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই ঘটনায় মানবপাচারের…

ভারতের পর্যটক ভিসা চালু হতেই বাংলাদেশজুড়ে আবেদনকারীদের ঢল কেন

মেলবোর্ন, ২ জুলাই- দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত পর্যটক ভিসা চালু করার পর দেশজুড়ে ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রগুলোতে আবেদনকারীদের উপচে পড়া ভিড়…

পড়ে আছে স্মৃতি, নেই মালিক: জেলায় জেলায় জমিদার বাড়ি

মেলবোর্ন, ২ জুলাই- বাংলাদেশের ৬৪ জেলার যে কোনো গ্রামে ঢুকুন। ইউনিয়ন পেরিয়ে মেঠো পথ ধরলেই চোখে পড়বে বিশাল ইটের দেয়াল, ভাঙা নহবতখানা, শেওলা ধরা পুকুরঘাট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au