সর্বশেষ

চিরচেনা রূপ ভেঙে নতুন অধ্যায়ে অ্যাঞ্জেলিনা জোলি

  • 4:43 pm - September 08, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার
চিরচেনা রূপ ভেঙে নতুন অধ্যায়ে অ্যাঞ্জেলিনা জোলি । ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৮ সেপ্টেম্বর- হলিউডের বিশ্বখ্যাত তারকা অ্যাঞ্জেলিনা জোলি আবারও চমকে দিলেন ভক্তদের। নিজের দীর্ঘ ক্যারিয়ারে নানান রূপে হাজির হয়ে দর্শকদের মন জয় করা এই অভিনেত্রী এবার ভেঙেছেন তাঁর চিরচেনা স্টাইল। লম্বা কালো চুল, যা তাঁর ‘ট্রেডমার্ক’ হিসেবেই পরিচিত ছিল, সেই রূপ ভেঙে জোলি হাজির হয়েছেন একেবারে নতুন লুকে।

সম্প্রতি লন্ডনে ‘অ্যাংকশাস পিপল’ সিনেমার শুটিং সেটে তাঁকে দেখা যায় হালকা সোনালি রঙের ছোট বব হেয়ারস্টাইলে। তিন দশকের ক্যারিয়ারে এটাই তাঁর সবচেয়ে ছোট হেয়ারস্টাইল। ছবিগুলো প্রথমে প্রকাশিত হয় ব্যাকগ্রিডে, এরপর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভক্তদের কাছে নতুন এই লুক ছিল একেবারেই অপ্রত্যাশিত। পরনে ছিল লম্বা সাদা র‍্যাপ টপ, ফ্লোই ক্যাপ্রি প্যান্ট, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, আর পোশাকে শোভা পাচ্ছিল সোনালি ব্রোচ। এক ভক্ত মন্তব্য করেছেন, “এ যেন এক নতুন জোলি, অথচ আগের মতোই মোহময়ী।” আরেকজন লিখেছেন, “তিনি যখনই লুক পরিবর্তন করেন, তখনই তা ফ্যাশনের নতুন ধারা হয়ে ওঠে।”

শুধু ফ্যাশন নয়, জোলির ক্যারিয়ারে প্রতিটি চরিত্রও দর্শকদের মনে রেখাপাত করেছে। ‘গার্ল, ইন্টারাপটেড’ থেকে শুরু করে ‘মেলিফিশেন্ট’, প্রতিবারই তিনি ছিলেন নতুন রূপে। তবে এবারের সোনালি ছোট বব হেয়ারকাটকে ভক্তরা বলছেন তাঁর ফ্যাশন ক্যারিয়ারের নতুন মাইলস্টোন।

শুটিংয়ের সময় তাঁর সঙ্গে ছিলেন ২৪ বছর বয়সী ছেলে ম্যাডক্স জোলি-পিট। সাবেক স্বামী ব্র্যাড পিটের সঙ্গে ভাগ করে নেওয়া এই ছেলেকে নিয়ে শুটিং স্পটে তাঁদের মা-ছেলের মুহূর্তও ভক্তদের নজর কেড়েছে আলাদা করে।

‘অ্যাংকশাস পিপল’ নির্মিত হচ্ছে সুইডিশ লেখক ফ্রেডরিক ব্যাকম্যানের নিউইয়র্ক টাইমস বেস্টসেলার উপন্যাস অবলম্বনে। সিনেমাটি পরিচালনা করছেন মার্ক ফস্টার, চিত্রনাট্য লিখেছেন ডেভিড মেজে। জোলির পাশাপাশি এতে অভিনয় করছেন জেসন সিগেল ও আইমি লু উড।

সবকিছু ঠিক থাকলে সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে। এর আগেই জোলির এই নতুন রূপ হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু—প্রমাণ করছে, তিনি এখনও বিশ্ব ফ্যাশন ও সিনেমার অন্যতম বড় অনুপ্রেরণা।

 

এই শাখার আরও খবর

নোয়াখালীতে দুর্গামন্দিরের সীমানাপ্রাচীর ভাঙচুর, আতঙ্কে হিন্দু সম্প্রদায়

নোয়াখালীর সোনাইমুড়ী পৌর এলাকায় শ্রী শ্রী গদাধর কুন্ড দুর্গামন্দিরের সীমানাপ্রাচীর ভাঙচুর করে ভেতরে প্রবেশ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে…

ইসলামি ঐতিহ্যের কথা বলে নারী শিল্পীর গানে আপত্তি, বন্ধ বাউল গানের আসর

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাউল গানের আসরে নারী শিল্পীদের অংশগ্রহণ নিয়ে আপত্তি ওঠার পর অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন আয়োজকেরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া-রাধানগর…

খুলনায় ১৫ ঘণ্টার ব্যবধানে দুই খুন, দুটিতেই মাদক-সংশ্লিষ্টতার সন্দেহ

খুলনা নগরে প্রায় ১৫ ঘণ্টার ব্যবধানে গুলি করে এক যুবক ও এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল…

সৌদিতে ‘দণ্ডপ্রাপ্ত’ আরও ২০ বাংলাদেশি, শাস্তির তথ্য জানে না কনস্যুলেট

সৌদি আরবের কারাগারে থাকা ২২ বাংলাদেশির নামের পাশে ‘দণ্ডপ্রাপ্ত’ লেখা থাকলেও তাঁদের কী শাস্তি দেওয়া হয়েছে, তা জানে না জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট। সৌদি সরকারের পাঠানো…

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা ৩৩ মিনিটে এ ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত…

দুর্গাপূজার পর দিল্লিতে আবারও ‘জ্ঞানেশ হটাও’ আন্দোলনের ডাক

দুর্গাপূজা, দশেরা ও নবরাত্রির উৎসব শেষ হতেই ভারতের রাজধানী দিল্লিতে আবারও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au