নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…
মেলবোর্ন, ৮ সেপ্টেম্বর- আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে সব আলোচনার মাঝেও বাংলাদেশ সেনাবাহিনী স্পষ্ট জানিয়েছে, এই নির্বাচনে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই এবং হস্তক্ষেপের প্রশ্নই আসে না।
সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, এর আগেও সেনাবাহিনী আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেছে। তারপরও, কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে দিচ্ছে।
সেনাবাহিনী এই ধরনের বিভ্রান্তিকর অপপ্রচারকে স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা হিসেবে চিহ্নিত করেছে, যা সরাসরি সার্বিক নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে পারে।
সেনাবাহিনী আশা প্রকাশ করেছে, দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
এছাড়া তারা মনে করিয়েছে, এই নির্বাচন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্যও একটি ইতিবাচক উদাহরণ স্থাপন করতে পারে।
সেনাবাহিনী নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক শুভকামনা জানিয়েছেন। তারা বলেছেন, সকলের দায়িত্ব এই নির্বাচনের পরিবেশকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে রক্ষা করা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au