সর্বশেষ

যাঁরা পেলেন ব্লেন্ডারস চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ড ২০২৪

  • 12:18 am - September 09, 2025
  • পঠিত হয়েছে:১০৩ বার
যাঁরা পেলেন ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডে পুরস্কার। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৯ সেপ্টেম্বর- বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম ও ডিজিটাল কনটেন্ট জগতে অবদান রাখা শিল্পী ও নির্মাতাদের সম্মান জানাতে রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ব্লেন্ডারস চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ড ২০২৪’।
চতুর্থবারের মতো আয়োজিত এই জমকালো আসর বসে গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ।

ইস্পাহানি গ্রুপ ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার যৌথভাবে এ আয়োজন করে। অফিসিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার ছিল বৈশ্বিক ভিডিও প্ল্যাটফর্ম টিকটক, যার মাধ্যমে অনুষ্ঠানটি লাখো দর্শকের কাছে পৌঁছে যায়।

লালগালিচায় তারকাদের আগমন ঘিরে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মঞ্চে পরিবেশনা করেন পারসা ইভানা, আলিফিয়া স্কোয়াড, সাবিলা নূর, মন্দিরা চক্রবর্তী ও জেফার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাজিবা বাসার, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব ও আফসান আরা বিন্দু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। তাঁরা বিজয়ীদের অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে এই স্বীকৃতি দেশের ডিজিটাল কনটেন্ট ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নেবে।

পুরস্কারপ্রাপ্তদের তালিকা

দর্শকপ্রিয় বিভাগ

  • সেরা অভিনেতা: মোশাররফ করিম
  • সেরা অভিনেত্রী: পরীমনি
  • সেরা পার্শ্ব অভিনেতা (সিরিজ): শরাফ আহমেদ জীবন
  • সেরা পার্শ্ব অভিনেত্রী (সিরিজ): রুনা খান
  • সেরা পরিচালক (সিরিজ): ভিকি জাহেদ
  • সেরা পরিচালক (চলচ্চিত্র): কাজল আরেফিন অমি
  • সেরা চলচ্চিত্র: কাছের মানুষ দূরে থুইয়া
  • সেরা নাটক/সিরিজ: গোলাম মামুন

সমালোচক বিভাগ

  • সেরা সিনেমাটোগ্রাফি: ইশতিয়াক হোসেন
  • সেরা মেকআপ আর্টিস্ট: রুবামা ফাইরুজ
  • সেরা এডিটিং: সৈয়দ মেহবুব হুসেইন ও সালেহ সোবহান অনীম
  • সেরা স্ক্রিনপ্লে: কাজী আসাদ
  • সেরা অভিনেতা: এফ এস নাঈম
  • সেরা অভিনেত্রী: জিন্নাত আরা
  • সেরা পরিচালক (চলচ্চিত্র/নাটক/সিরিজ): মোহাম্মদ তৈাকির ইসলাম
  • সেরা চলচ্চিত্র/নাটক/সিরিজ: সিনপাট
  • সেরা পোশাক ডিজাইনার: জান্নাত মৌরি
  • সেরা শিল্প নির্দেশক: শিহাব নূরুন নবী
  • সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: জাহিদ নীরব
  • সেরা সাউন্ড ডিজাইন: আদিপ সিং মানিক

সংগীত বিভাগ

  • সেরা কণ্ঠশিল্পী: মাহতিম সাকিব ও সানজিদা মাহমুদ নন্দিতা
  • সেরা মিউজিক কম্পোজার: ইমন চৌধুরী
  • সেরা গীতিকাব্য: সাদাত হোসেন
  • সেরা মিউজিক (ডিজিটাল প্ল্যাটফর্ম): অ্যাঞ্জেল নূর

স্বতন্ত্র বিভাগ

  • সেরা কনটেন্ট নির্মাতা (ইনফোটেইনমেন্ট/পডকাস্ট): সিনজয় সাহা
  • সেরা কনটেন্ট নির্মাতা (ভ্রমণ/খাদ্য ও রেসিপি): নাদির অন দ্য গো
  • বর্ষসেরা কনটেন্ট নির্মাতা: শুভাশীষ ভৌমিক ও নাফিস সেলিম

বিশেষ সম্মাননা

  • বাংলা চলচ্চিত্রে ২৫ বছরের অবদানের জন্য: মেগাস্টার শাকিব খান
  • সিনেমাটিক শ্রেষ্ঠত্বে বিশেষ সম্মাননা: উৎসব

ডিজিটাল কনটেন্ট ইন্ডাস্ট্রির প্রেরণার প্ল্যাটফর্ম

আয়োজকেরা জানান, এই অ্যাওয়ার্ড এখন শুধু তারকাদের স্বীকৃতি নয়, বরং নতুন প্রজন্মের ডিজিটাল গল্পকার, কনটেন্ট নির্মাতা এবং সঙ্গীতশিল্পীদের জন্য প্রেরণার অন্যতম বড় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

চতুর্থ বছরের এই আসর প্রমাণ করেছে, বাংলাদেশের ওটিটি ও ডিজিটাল কনটেন্ট শিল্প এখন এক নতুন দিগন্তের পথে।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au