নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…
মেলবোর্ন, ৯ সেপ্টেম্বর- দক্ষিণী সিনেমার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘পুষ্পা’ নিয়ে ভক্তদের জন্য এলো নতুন খবর। দুবাইয়ে অনুষ্ঠিত সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস (সিমা) মঞ্চেই পরিচালক সুকুমার ঘোষণা দিলেন, আসছে সিরিজের তৃতীয় কিস্তি— ‘পুষ্পা ৩ : দ্য র্যাম্পেজ’।
সিমা-তে পুষ্পা টিমের জয়জয়কার
এবারের আসরে ‘পুষ্পা ২ : দ্য রুল’ ঝুলিতে তুলেছে পাঁচটি বড় পুরস্কার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সুকুমার, আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, দেবী শ্রী প্রসাদ এবং প্রযোজক নবীন ইয়ারনেনি।
পুরস্কার গ্রহণের সময় সঞ্চালক মজার ছলে ফাওয়াদ ফাসিলের বিখ্যাত সংলাপ উদ্ধৃত করে প্রশ্ন করেন— “পার্টি হবে পুষ্পা?”
এরপর তিনি সরাসরি সুকুমারের কাছে জানতে চান— ‘পুষ্পা ৩’ তৈরি হবে নাকি বাতিল করা হবে?
উত্তরে সুকুমার প্রযোজকের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলেন—
“অবশ্যই আমরা পুষ্পা ৩ তৈরি করছি।”
এ ঘোষণা শুনে মঞ্চ ও দর্শকরা করতালিতে ফেটে পড়েন।
সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করে আল্লু অর্জুন লিখেছেন—
“ধন্যবাদ সিমা, ভালোবাসা ও স্বীকৃতির জন্য। পরপর তিনটি সিমা পুরস্কার জেতা সত্যিই গর্বের। এই সাফল্য আমার পরিচালক, সহশিল্পী, টেকনিশিয়ান, প্রযোজক ও পুরো টিমের জন্য। আর সবচেয়ে বড় কৃতজ্ঞতা আমার ভক্তদের প্রতি— তাদের অবিচল ভালোবাসা ও সমর্থনের জন্য।”
‘পুষ্পা: দ্য রাইজ’ ও ‘পুষ্পা ২: দ্য রুল’-এর পর এবার ‘পুষ্পা ৩ : দ্য র্যাম্পেজ’— ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। সিনেমাটি কবে মুক্তি পাবে, তা নিয়ে এখনই শুরু হয়েছে জল্পনা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au