লিড নিউজ

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ, প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন

  • 8:06 pm - September 09, 2025
  • পঠিত হয়েছে:১০৭ বার
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ সেপ্টেম্বর- নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ চলাকালে ১৯ জন নিহত হওয়ার পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি এ সিদ্ধান্ত নেন।

জেন-জি বিক্ষোভকারীদের দাবিতে সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও নতুন করে বিক্ষোভ শুরু হয়। ইতিমধ্যে প্রেসিডেন্ট রাম চন্দ্র পুডেল ও প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

মঙ্গলবারও (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুসহ একাধিক এলাকায় মিছিল, ঢিল ছোড়াছুড়ি ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ বিভিন্ন স্থানে কারফিউ জারি করা হয়, যদিও অনেক জায়গায় কারফিউ ভেঙে বিক্ষোভ হয়। বিভিন্ন স্থানে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট পুডেলের বাড়ি ও অন্যান্য স্থাপনায় হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে। সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কুমার দাহাল প্রচন্ড, শের বাহাদুর দেউবা, জ্বালানিমন্ত্রী দীপক খাডকার বাসভবন এবং নেপালি কংগ্রেসের সদর দপ্তরেও হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

প্রেসিডেন্ট রাম চন্দ্র পুডেল ও প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ছবিঃ রয়টার্স

বিক্ষোভকারীরা স্লোগান দেয়, “সরকারে থাকা খুনিদের সাজা দাও, শিশু হত্যা বন্ধ করো।” তারা অভিযোগ করেন, ওলির সরকার শিক্ষার্থী ও তরুণদের মাথা লক্ষ্য করে গুলি চালিয়েছে।

সোমবারের (৮ সেপ্টেম্বর) বিক্ষোভে ১৯ জন নিহত হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রীসহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য পদত্যাগ করেন। এর পরই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পদত্যাগের চাপ বাড়ে।

বিক্ষোভকারীরা বলেন, “আমাদের তরুণদের হত্যা করা হচ্ছে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। কেপি ওলিকে বিতাড়িত করা উচিত।” আরেকজন যোগ করেন, “যতদিন এই সরকার ক্ষমতায় থাকবে, জনগণ ভুগতেই থাকবে।”

নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা বলেন, ১৯ মৃত্যুর নৈতিক দায় নিয়ে কেপি শর্মা ওলির পদত্যাগ করা উচিত ছিল।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au