ভেনেজুয়েলায় ৭ দিনের রাষ্ট্রীয় শোক, নিহত বেড়ে ২২৯৫
মেলবোর্ন,২ জুলাই- ভয়াবহ দুই দফা ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৫ জনে। আহত হয়েছেন ১১ হাজারের বেশি মানুষ এবং এখনও প্রায়…
মেলবোর্ন ,১০ সেপ্টেম্বর- কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন হামাসের জ্যেষ্ঠ নেতারা। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহেল আল-হিন্দি। তিনি আল জাজিরাকে একাধিকবার জানিয়েছেন, হামাসের কোনো জ্যেষ্ঠ নেতা নিহত হননি, সবাই সুস্থ ও নিরাপদে আছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু প্রকাশ করেননি।
দোহায় হামাসের নেতাদের আবাসিক সদর দপ্তর লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ হামলার সত্যতা স্বীকার করে জানায়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে “অপরাধমূলক” আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন।
অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “ইসরায়েল এই হামলার সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছে।” তার এ বক্তব্যে স্পষ্ট হয় যে, যুক্তরাষ্ট্রের কোনো সহায়তা ছাড়াই ইসরায়েল এককভাবে হামলা চালিয়েছে।
হামাসের একটি সূত্র জানায়, হামলার সময় প্রতিনিধিদলটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনায় বসেছিল।
ঘটনার পর জাতিসংঘসহ ইরাক, জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ তীব্র নিন্দা জানিয়েছে।
সূত্রঃ আল জাজিরা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au