সর্বশেষ

প্রথমবারের মতো চীন-রাশিয়া-মঙ্গোলিয়ার যৌথ সামরিক মহড়া

  • 4:01 am - September 10, 2025
  • পঠিত হয়েছে:৫৭ বার
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনাগিন খুরেলসুখ চীনের বেইজিংয়ে একটি বৈঠকের আগে। ছবি: রয়টার্স

মেলবোর্ন ,১০ সেপ্টেম্বর- প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছে চীন, রাশিয়া ও মঙ্গোলিয়া। মঙ্গলবার চীনের সামরিক বাহিনী জানায়, তিন প্রতিবেশী দেশের এই মহড়া তাদের ঘনিষ্ঠ নিরাপত্তা সমন্বয়ের প্রতিফলন।

‘বর্ডার ডিফেন্স কো-অপারেশন–২০২৫’ নামের মহড়াটি অনুষ্ঠিত হয় সোমবার ও মঙ্গলবার, তিন দেশের একটি অজ্ঞাত সীমান্ত অঞ্চলে। অংশ নেয় তিন দেশের সেনাবাহিনী, যুদ্ধাস্ত্র ব্যবহার করে মহড়া চালানো হয়। চীনের পিপলস লিবারেশন আর্মি তাদের অফিসিয়াল উইবো অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য প্রকাশ করে।

চীনের সেনাবাহিনী জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তাঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত যৌথ সক্ষমতা জোরদারের উদ্দেশ্যে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ার সময় চীনের ভূখণ্ডে একটি যৌথ কমান্ড পোস্ট স্থাপন করা হয়। নীতিমালা অনুযায়ী—“যার ভূখণ্ড, তার নেতৃত্ব; বহুপক্ষীয় পরামর্শ এবং সমান্তরাল কমান্ড”—এই মহড়া পরিচালিত হয়।

এই মহড়া আসে ২ সেপ্টেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকের পর। বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনাগিন খুরেলসুখ অংশ নেন।

এর আগের দিন বেইজিংয়ে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে সি চিন পিং ২০টির বেশি অ-পশ্চিমা দেশের নেতাদের আতিথ্য দেন। সেখানে তিনি নতুন বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

সূত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

ভেনেজুয়েলায় ৭ দিনের রাষ্ট্রীয় শোক, নিহত বেড়ে ২২৯৫

মেলবোর্ন,২ জুলাই- ভয়াবহ দুই দফা ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৫ জনে। আহত হয়েছেন ১১ হাজারের বেশি মানুষ এবং এখনও প্রায়…

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

মেলবোর্ন,২ জুলাই- যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়া হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন…

যুদ্ধবিধ্বস্ত সুদানে নতুন করে কলেরার প্রাদুর্ভাব, মৃত ১২০

মেলবোর্ন,২ জুলাই-নযুদ্ধবিধ্বস্ত আফ্রিকার দেশ সুদানে নতুন করে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে কলেরা। সর্বশেষ প্রাদুর্ভাবে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে গত মে মাস থেকে…

ফুটবলের ইতিহাসে অবিশ্বাস্য গল্প লিখল বেলজিয়াম

মেলবোর্ন,২ জুলাই- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অন্যতম রোমাঞ্চকর প্রত্যাবর্তনের নজির গড়েছে বেলজিয়াম। নির্ধারিত সময়ের ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে সেনেগালকে…

নতুন অর্থবছরে বিনিয়োগ ও কর্মসংস্থান কতটা বাড়বে?

মেলবোর্ন,২ জুলাই- নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট এবং বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতির মাধ্যমে ২০২৬-২৭ অর্থবছরের যাত্রা শুরু হয়েছে। সরকারের লক্ষ্য অর্থনীতিকে পুনরুদ্ধার করে ৬ দশমিক…

বেলজিয়ামে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জনের প্রাণহানি

মেলবোর্ন,২ জুলাই- বেলজিয়ামের এন্টওয়ার্প শহরের একটি ১০ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au