সর্বশেষ

ট্রাম্পকে জানিয়েই কাতারে হামলা চালায় ইসরায়েল

  • 8:22 am - September 10, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার
কাতারে হামলার পর আকাশে ধোঁয়া উড়তে দেখা যায়। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ১০ সেপ্টেম্বর- কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন প্রশাসনকে তেল আবিব আগেই অবহিত করেছিল বলে জানিয়েছে হোয়াইট হাউস। মঙ্গলবার হোয়াইট হাউসের শীর্ষ এক কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের এই হামলা তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছে। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ন্যাটো বহির্ভূত মিত্র দেশ কাতার। দেশটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এছাড়া কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট কাতারে ইসরায়েলি হামলার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। সেখান থেকে এই বিষয়ে আরও তথ্য জানা যেতে পারে বলে জানিয়েছে বিবিসি।

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার প্রথম ক্যামেরার সামনে উপস্থিত হওয়ার কথা রয়েছে রাত সাড়ে ৯টায়। ওই সময় ওভাল অফিস থেকে স্বাস্থ্য-সংক্রান্ত একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন তিনি। ওই অনুষ্ঠানে সাংবাদিকরা ইসরায়েলি অভিযানের বিষয়ে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন।

কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে বিমান হামলার পর ইসরায়েলের সংসদ নেসেটের স্পিকার আমির ওহানা বলেছেন, এই হামলা পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বার্তা। মঙ্গলবার দোহায় ইসরায়েলি হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে এমন সতর্কবার্তা দিয়েছেন তিনি।

ভিডিওর ক্যাপশনে ইসরায়েলি পার্লামেন্টের স্পিকার লিখেছেন, আজকের এই হামলা পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বার্তা। এদিকে, কাতারে ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ।

সমালোচকরা বলেছেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তের বাইরেও আগ্রাসন চালাচ্ছে। এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বিশৃঙ্খল রাষ্ট্রে পরিণত হচ্ছে ইসরায়েল।

কাতারের কর্মকর্তারা বলেছেন, দোহায় ইসরায়েলি হামলায় দু’জন নিহত হয়েছেন। তবে এর মধ্যে হামাসের বড় কোনও নেতা নেই। নিহতদের মধ্যে একজনের নাম হিমাম আল-হায়া। তিনি হামাসের গাজা শাখার নেতা খালিল আল-হায়ার ছেলে। নিহত অপরজনের নাম জিহাদ লাবাদ। তিনি খালিল আল-হায়ার দপ্তরের পরিচালক ছিলেন। এ দুজন বাদে আর কোনো ফিলিস্তিনি নিহত হননি।

হামাসের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছিলেন তাদের নেতারা। ওই সময় হামলা হয়। তবে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এ হামলা থেকে বেঁচে গেছেন।

ইসরায়েলি একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে, হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরমধ্যে খালিল আল-হায়াও ছিলেন। তিনি হামাসের গাজা প্রধানের পাশপাশি প্রধান আলোচকের দায়িত্বও পালন করছেন।

সূত্র: বিবিসি, আল জাজিরা।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au