নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…
মেলবোর্ন, ১২ সেপ্টেম্বর- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ভোট গণনার কার্যক্রমে অংশ নিতে গিয়ে এ ঘটনা ঘটে।
চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার হিসেবে তিনি দায়িত্বে ছিলেন এবং জান্নাতুল ফেরদৌস ওই হলে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন। সকালে ভোট গণনার সময় হঠাৎ তিনি দরজার সামনে পড়ে যান। পরে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, বৃহস্পতিবার রাতে দীর্ঘসময় ধরে ভোট গ্রহণ ও আংশিক গণনার কারণে সবার মাঝে ক্লান্তি ছিল। সব হলে একসঙ্গে ভোট গণনা সম্পন্ন করা সম্ভব হয়নি। শুক্রবার সকালে প্রীতিলতা হল সংসদের ভোট গণনার সময় জান্নাতুল ফেরদৌস অন্য সহকর্মীদের সঙ্গে ভোটকেন্দ্রে আসেন। সিনেট হলের দরজার সামনে হঠাৎ পড়ে গেলে দ্রুত অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে তিনি মৃত্যুবরণ করেন।
অধ্যাপক রাশিদুল আলম আরও বলেন, “এ ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয়ে শোকের পরিবেশ বিরাজ করছে। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, জান্নাতুল ফেরদৌস ছিলেন দায়িত্বশীল ও কর্মনিষ্ঠ একজন শিক্ষক। ছাত্রছাত্রীদের কাছে তিনি সমানভাবে প্রিয় ছিলেন। আকস্মিক এই মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au