লিড নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন: সন্ধ্যার পর ফলাফল ঘোষণা, দায়িত্ব পালনকালে শিক্ষকের মৃত্যু

  • 7:09 pm - September 12, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার
দুটি টেবিলে নির্বাচন কর্মকর্তা ভোট গণনা করছেন। ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ১২ সেপ্টেম্বর- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ভোটগণনা এখনো চলছে। এখন পর্যন্ত ২১টির মধ্যে ১৭টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী সাংবাদিকদের জানান, দুটি টেবিলে নির্বাচন কর্মকর্তা ভোট গণনা করছেন। এখনো চারটি কেন্দ্রের ভোট গণনা বাকি আছে। এগুলো শেষ হলে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। সব প্রক্রিয়া শেষ করে সন্ধ্যার পর পূর্ণাঙ্গ ফলাফল দেওয়া সম্ভব হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে বিকেল সাড়ে ৩টার দিকে ছাত্রদল সমর্থিত প্যানেল অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। পরবর্তীতে আরও অন্তত চারটি প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী একই অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

এদিকে, নির্বাচন দায়িত্ব পালন করতে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মারা গেছেন। শুক্রবার সকালে ভোট গণনায় অংশ নেওয়ার সময় প্রীতিলতা হলে এ ঘটনা ঘটে। চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা জানান, জান্নাতুল ফেরদৌস ওই হলে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন। ভোট গণনার সময় হঠাৎ দরজার সামনে তিনি পড়ে যান। দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জান্নাতুল ফেরদৌস । ছবিঃ সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, বৃহস্পতিবার দীর্ঘ সময় ভোটগ্রহণ ও আংশিক গণনার কারণে সবার মধ্যে ক্লান্তি তৈরি হয়েছিল। সব হলে একসঙ্গে ভোট গণনা সম্ভব হয়নি। শুক্রবার সকালে প্রীতিলতা হলে ভোট গণনার সময় হঠাৎ জান্নাতুল ফেরদৌস অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, “এ ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয়ে শোকের পরিবেশ বিরাজ করছে। আমরা তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, জান্নাতুল ফেরদৌস ছিলেন দায়িত্বশীল ও কর্মনিষ্ঠ শিক্ষক। ছাত্রছাত্রীদের কাছেও তিনি সমানভাবে প্রিয় ছিলেন। আকস্মিক এই মৃত্যুতে শিক্ষক সমাজ, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au