লিড নিউজ

মেলবোর্নে দুই দিনে ছয়টি বিক্ষোভের আশঙ্কা, প্রস্তুত ভিক্টোরিয়া পুলিশ

  • 8:37 pm - September 12, 2025
  • পঠিত হয়েছে:১২০ বার
অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর এই সপ্তাহান্তে অভূতপূর্ব সংখ্যক বিক্ষোভের মুখোমুখি হতে যাচ্ছে। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১২ সেপ্টেম্বর- অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর এই সপ্তাহান্তে অভূতপূর্ব সংখ্যক বিক্ষোভের মুখোমুখি হতে যাচ্ছে। ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, আগামী দুই দিনে মোট ছয়টি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর মধ্যে আগামীকাল শনিবারই চারটি বিক্ষোভ ছড়িয়ে থাকবে শহরের বিভিন্ন এলাকায়।

শনিবারের বিক্ষোভগুলোর মধ্যে অতিদক্ষিণপন্থী ও অতিবামপন্থী গোষ্ঠীগুলোর সমাবেশও রয়েছে। ধারণা করা হচ্ছে, নব্য নাৎসি সদস্যরাও একটি সমাবেশে যোগ দেবে, যদিও তাদের নেতা থমাস সিউয়েল এখনও কারাগারে রয়েছেন, ক্যাম্প সোভেরেইন্টিতে হামলার অভিযোগে।

রবিবার দুটি বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এর একটি হবে মালয়েশিয়া থেকে সাবাহ প্রদেশের স্বাধীনতার দাবিতে এবং অপরটি নিয়মিত ফিলিস্তিন সংহতি সমাবেশ।

এত সংখ্যক বিক্ষোভ একসঙ্গে অনুমোদনের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন মেলবোর্ন সিটি মেয়র নিক রিস। তিনি বলেন, “মেলবোর্ন এখন দেখতে শুরু করেছে যেন স্টার ওয়ার্স ছবির বার দৃশ্যের মতো। যথেষ্ট হয়েছে। মানুষ ক্লান্ত হয়ে পড়েছে, আমিও ক্লান্ত।”

শহরের ব্যবসায়ীরাও এই পরিস্থিতিতে অসন্তোষ জানাচ্ছেন। সোল ক্যাফে অ্যান্ড বার-এর মালিক অলিভার কোলগ্রেভ স্থানীয় গণমাধ্যম নাইন নিউজ-কে বলেন, “আমাদের দুপুর একটা নাগাদ দোকান বন্ধ করতে হবে, কারণ কেউ শহরে আসবে না। লোকজন আমাদের চেয়ার তুলে ছুড়ে ফেলে।”

আগামীকাল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পুরো মেলবোর্ন সিবিডি (সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট) বিশেষ নিয়ন্ত্রিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এতে পুলিশকে থামিয়ে তল্লাশি চালানোর, মুখোশ খোলার নির্দেশ দেওয়ার এবং অপরাধীদের শহর থেকে বের করে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।

ভিক্টোরিয়ার প্রিমিয়ার জাসিন্তা অ্যালান শহরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ভিক্টোরিয়া পুলিশকে সম্মান করুন, কমিউনিটির নিরাপত্তাকে সম্মান করুন। যে কেউ এই নির্দেশ অমান্য করবে, তাকে পুলিশ আইনের আওতায় আনবে।”

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au