নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…
মেলবোর্ন, ১৩ সেপ্টেম্বর- পল্লী বিদ্যুৎ সমিতির চলমান গণছুটি কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন (বিপিএ)। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ উপদেষ্টার সঙ্গে আলোচনায় ইতিবাচক আশ্বাস পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান।
সংগঠনটি জানায়, গ্রাম ও শহরের বিদ্যুৎ বৈষম্য দূর করে মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে তারা ২০২৪ সালের জানুয়ারি থেকে আন্দোলন শুরু করে। তবে বিভিন্ন সময়ে সরকার কমিটি গঠন করলেও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অসহযোগিতার কারণে সমস্যার সমাধান হয়নি।
অভিযোগ করা হয়, বিআরইবির দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা মামলা, চাকরিচ্যুত, বরখাস্তসহ নানা ধরনের দমন-পীড়নের শিকার হন। এর প্রতিবাদে একাধিক কর্মসূচি পালনের পর গত ৭ সেপ্টেম্বর থেকে গণছুটি কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮০টি সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৩৩ হাজারেরও বেশি কর্মী গণছুটিতে অংশ নিলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে উপকেন্দ্রগুলো চালু রাখা হয়েছিল। সংগঠনের দাবি, তারা কখনোই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেনি, বরং কেবল পেশাগত বৈষম্য দূর করতে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নের দাবি জানিয়েছে।
মাহবুবুর রহমান বলেন, আলোচনায় বিদ্যুৎ উপদেষ্টা আন্তরিকভাবে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। দেশের সামগ্রিক প্রেক্ষাপট ও জনদুর্ভোগের কথা বিবেচনায় সরকার ও উপদেষ্টার প্রতি আস্থা রেখে গণছুটি কর্মসূচি স্থগিত করা হয়েছে। তিনি সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে যোগ দেওয়ার অনুরোধ জানান।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au