তাইওয়ান ইস্যুতে সর্বোচ্চ সতর্কতার আহ্বান চীনের
মেলবোর্ন,২ জুলাই- তাইওয়ান ইস্যুতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে চীন। বেইজিং বলেছে, তাইওয়ানকে ঘিরে যেকোনো ভুল পদক্ষেপ দুই দেশের সম্পর্কের পাশাপাশি…
মেলবোর্ন, ১৩ সেপ্টেম্বর- জাপানে শতবর্ষীর সংখ্যা আবারও নতুন রেকর্ড ছুঁয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে জানা গেছে, সেপ্টেম্বর পর্যন্ত ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ৭৬৩ জনে। টানা ৫৫ বছর ধরে এই সংখ্যা বাড়ছে। এর মধ্যে প্রায় ৮৮ শতাংশই নারী।
জাপান বিশ্বের সর্বোচ্চ গড় আয়ুর দেশ হিসেবে পরিচিত। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, কম জন্মহার এবং সক্রিয় জীবনধারার কারণে দেশটি দ্রুত বয়স্ক হয়ে যাওয়া সমাজগুলোর মধ্যে অন্যতম।
দেশটির সবচেয়ে বয়স্ক নাগরিক হলেন শিগেকো কাগাওয়া, যিনি নারা প্রদেশের ইয়ামাতোকোরিয়ামায় বসবাস করছেন, বয়স ১১৪ বছর। সবচেয়ে বয়স্ক পুরুষ হলেন কিয়োতাকা মিজুনো, বয়স ১১১ বছর।
স্বাস্থ্যমন্ত্রী তাকামারো ফুকোকা ৮৭ হাজার ৭৮৪ জন নারী ও ১১ হাজার ৯৭৯ জন পুরুষ শতবর্ষীকে দীর্ঘায়ুর জন্য অভিনন্দন জানান। তিনি তাদের সমাজে অবদানের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
এই পরিসংখ্যান প্রকাশিত হয়েছে জাপানের এল্ডারলি ডে পালনের ঠিক আগে। আগামী ১৫ সেপ্টেম্বর পালিত এই জাতীয় ছুটির দিনে নতুন শতবর্ষীরা প্রধানমন্ত্রী থেকে অভিনন্দনপত্র ও রুপার কাপ পান। এ বছর ৫২ হাজার ৩১০ জন সেই সম্মাননার যোগ্য হয়েছেন।
১৯৬৩ সালে প্রথমবার শতবর্ষীর তালিকা তৈরি করে জাপান সরকার। তখন এমন মানুষের সংখ্যা ছিল মাত্র ১৫৩ জন। ১৯৮১ সালে তা বেড়ে দাঁড়ায় এক হাজারে, আর ১৯৯৮ সালে ছাড়ায় ১০ হাজার। বর্তমানে প্রায় এক লাখ মানুষ শতবর্ষী—যা দেশের জনসংখ্যাগত ইতিহাসে নাটকীয় পরিবর্তনের প্রমাণ।
গবেষকরা মনে করেন, জাপানিদের দীর্ঘায়ুর পেছনে রয়েছে—
যদিও কিছু গবেষণা বিশ্বব্যাপী শতবর্ষীদের প্রকৃত সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছে। তথ্য-ত্রুটি, অসম্পূর্ণ নথি কিংবা কিছু পরিবারের ইচ্ছাকৃত মৃত্যু গোপন রাখার কারণে প্রকৃত সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। ২০১০ সালে এক সরকারি নিরীক্ষায় দেখা যায়, রেকর্ডে থাকা দুই লাখ ৩০ হাজারেরও বেশি শতবর্ষী আসলে অনেক আগে মারা গেছেন।
জাপান আজ বিশ্বের অন্যতম ‘দীর্ঘায়ুর দেশ’, যেখানে শতবর্ষী মানুষের সংখ্যা নতুন নতুন মাইলফলক ছুঁয়ে চলেছে।
সূত্রঃ বিবিসি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au