বাংলাদেশ

অনিয়মের অভিযোগ তুলে জাকসু নির্বাচন কমিশনের সদস্য মাফরুহী সাত্তারের পদত্যাগ

  • 4:07 am - September 13, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ সেপ্টেম্বর- জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মাফরুহী সাত্তার। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

পদত্যাগের কারণ জানাতে গিয়ে মাফরুহী সাত্তার বলেন, দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়লেও তিনি নির্বাচনী কার্যক্রমে অংশ নিয়েছেন। কিন্তু নির্বাচনের নানা অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে কমিশনে দায়িত্ব পালন করা আর সম্ভব হয়নি। তিনি অভিযোগ করে বলেন, পুরো নির্বাচন প্রক্রিয়াটিই বিতর্কিত করা হয়েছে। অনিয়ম দূরীকরণে যেসব পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছিল, তার কোনোটি গ্রহণ করা হয়নি।

তিনি আরও জানান, প্রধান নির্বাচন কমিশন শুক্রবার এক সভা ডাকেন। সেই সভায় নির্বাচন নিয়ে ওঠা অভিযোগগুলো পর্যালোচনা করে ভোট গণনা স্থগিত রাখার পরামর্শ দিলেও কমিশন ভোট গণনা শুরু করে দেয়। এ অবস্থায় তার পক্ষে কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে জানিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

এই শাখার আরও খবর

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au