লিড নিউজ

শপথ নিলেন নেপালের প্রথম নারী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, ছয় মাসের মধ্যে নির্বাচন

  • 4:19 am - September 13, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার
নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ সেপ্টেম্বর- নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে স্থানীয় সময় ৯টার দিকে রাজধানী কাঠমান্ডুর প্রেসিডেন্ট ভবন ‘শীতল নিবাসে’ তাকে শপথ পড়ান প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। শপথ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ছাড়াও সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেল, জেন-জি বিক্ষোভকারীদের প্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনার পর সবার সম্মতিতেই তাকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নতুন এই সরকারকে আগামী ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। শপথ নেওয়ার পরই সুশীলা কার্কি জানিয়েছেন, তার নেতৃত্বে মন্ত্রিসভার আকার ছোট রাখা হবে। আজ রাতেই প্রথম মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা, যেখানে কেন্দ্রীয় ও প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব উত্থাপন করবেন তিনি।

নেপালের ইতিহাসে এই প্রথম কোনো নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন সুশীলা কার্কি। এর আগে ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন এবং দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে ইতিহাস গড়েন। বিচারপতি থাকাকালে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তিনি বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।

নতুন এই সরকার গঠনের পেছনে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার বড় ভূমিকা রয়েছে। গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে রাস্তায় নামে নেপালের জেন-জিরা। আন্দোলনের মধ্যে গত সোমবার বিক্ষোভকারীরা পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েকজন শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে দেশজুড়ে আন্দোলন। মঙ্গলবার বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করলে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং পরে তিনি গা ঢাকা দেন। ওইদিন ক্ষুব্ধ বিক্ষোভকারীরা সাবেক দুই প্রধানমন্ত্রীসহ একাধিক মন্ত্রীর বাড়িতে হামলা চালায়। এমনকি অর্থমন্ত্রীকে রাস্তায় পেটানোর ঘটনাও ঘটে।

সুশীলা কার্কি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নেপালের উন্নয়নে ভারত সবসময় সহযোগিতা করেছে। তার অভিজ্ঞতা, জনপ্রিয়তা এবং কড়াভাবে দুর্নীতিবিরোধী অবস্থান নেপালের এই অশান্ত সময়ের জন্য তাকে নেতৃত্বে আনার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

এই শাখার আরও খবর

তাইওয়ান ইস্যুতে সর্বোচ্চ সতর্কতার আহ্বান চীনের

মেলবোর্ন,২ জুলাই- তাইওয়ান ইস্যুতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে চীন। বেইজিং বলেছে, তাইওয়ানকে ঘিরে যেকোনো ভুল পদক্ষেপ দুই দেশের সম্পর্কের পাশাপাশি…

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর জীবিত উদ্ধার ৩ বছরের শিশু

মেলবোর্ন,২ জুলাই- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তিন বছর বয়সী এক শিশুকে। দীর্ঘ সময় পর এই অলৌকিক উদ্ধার…

ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধার, যাচ্ছিল কোথায়

মেলবোর্ন,২ জুলাই- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার একদিন পর…

কাগজের বদলে ডিজিটাল ট্রেড ডকুমেন্ট, শুরু হলো নতুন যুগ

মেলবোর্ন,২ জুলাই- দেশের বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত ও দক্ষ করতে এলসি (লেটার অব ক্রেডিট) এবং আমদানি-রপ্তানি সংক্রান্ত কাগজপত্র ডিজিটালভাবে পরিচালনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।…

মেক্সিকোয় বিশ্বকাপ খেলার জয় উদযাপনের সময় তিনজনের মৃত্যু

মেলবোর্ন,২ জুলাই-  বিশ্বকাপের নকআউট পর্বে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে রাজধানী মেক্সিকো সিটিতে শ্বাসরোধে তিনজনের মৃত্যু হয়েছে। বিপুলসংখ্যক সমর্থকের ভিড়ে দম বন্ধ হয়ে…

ইউক্রেন যুদ্ধের গোপন নথি ফাঁস, মিলল চাঞ্চল্যকর তথ্য

মেলবোর্ন,২ জুলাই- ইউক্রেন যুদ্ধকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ফাঁস হওয়া একাধিক গোপন সামরিক নথি। বার্তাসংস্থার হাতে আসা নথি এবং দুই ইউরোপীয় কর্মকর্তার তথ্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au