সর্বশেষ

রেস্তোরাঁয় গিয়ে বিক্ষোভকারীদের মুখোমুখি ট্রাম্প

  • 3:03 pm - September 13, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার
ছবি : এএফপি

মেলবোর্ন, ১৩ সেপ্টেম্বর- নিরাপত্তাজনিত কারণে মার্কিন প্রেসিডেন্টরা সচরাচর বাইরে রেস্তোরাঁয় খাবার খেতে যান না। তবে এক বিরল ঘটনায় গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে এক রেস্তোরাঁয় গিয়ে বিক্ষোভকারীদের মুখোমুখি হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের কাছেই ফিফটিন্থ স্ট্রিটে অবস্থিত ‘জো’স সি ফুড, প্রাইম স্টেক অ্যান্ড স্টোন ক্র্যাব’ রেস্তোরাঁয় গিয়েছিলেন ট্রাম্প। তার গাড়িবহর পৌঁছালে ভেতরে ও বাইরে অপেক্ষমাণ অনেক মানুষ করতালি দিয়ে স্বাগত জানান।

কিন্তু একই সময়ে দেখা দেয় ভিন্ন দৃশ্য। গাজায় ইসরায়েলের আগ্রাসী হামলায় যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থনের প্রতিবাদে একদল বিক্ষোভকারী ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে স্লোগান দিতে থাকেন—
“ডিসিকে মুক্ত করো, ফিলিস্তিনকে মুক্ত করো, ট্রাম্প হচ্ছেন একালের হিটলার।”

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প স্লোগানরত বিক্ষোভকারীদের দিকে এগিয়ে গিয়ে হাত নেড়ে কিছু বোঝানোর চেষ্টা করলেও সরাসরি কথা বলেননি। পরে তিনি সিক্রেট সার্ভিসের এজেন্টদের ইঙ্গিত দেন স্থানটি খালি করার জন্য। এজেন্টরা একে একে বিক্ষোভকারীদের সরিয়ে দেন।

রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময়ও কয়েকজন বিক্ষোভকারী ফিলিস্তিনের পতাকাসম্বলিত ব্যানার উঁচিয়ে প্রতিবাদ জানান।

খবরে আরও বলা হয়, ওয়াশিংটনে অবস্থানকালে ট্রাম্পের বাইরে গিয়ে কোনো রেস্তোরাঁয় খাওয়ার ঘটনা অত্যন্ত বিরল। এ কারণে তার এই সফর এবং বিক্ষোভকারীদের মুখোমুখি হওয়ার বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

এই শাখার আরও খবর

তাইওয়ান ইস্যুতে সর্বোচ্চ সতর্কতার আহ্বান চীনের

মেলবোর্ন,২ জুলাই- তাইওয়ান ইস্যুতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে চীন। বেইজিং বলেছে, তাইওয়ানকে ঘিরে যেকোনো ভুল পদক্ষেপ দুই দেশের সম্পর্কের পাশাপাশি…

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর জীবিত উদ্ধার ৩ বছরের শিশু

মেলবোর্ন,২ জুলাই- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তিন বছর বয়সী এক শিশুকে। দীর্ঘ সময় পর এই অলৌকিক উদ্ধার…

ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধার, যাচ্ছিল কোথায়

মেলবোর্ন,২ জুলাই- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার একদিন পর…

কাগজের বদলে ডিজিটাল ট্রেড ডকুমেন্ট, শুরু হলো নতুন যুগ

মেলবোর্ন,২ জুলাই- দেশের বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত ও দক্ষ করতে এলসি (লেটার অব ক্রেডিট) এবং আমদানি-রপ্তানি সংক্রান্ত কাগজপত্র ডিজিটালভাবে পরিচালনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।…

মেক্সিকোয় বিশ্বকাপ খেলার জয় উদযাপনের সময় তিনজনের মৃত্যু

মেলবোর্ন,২ জুলাই-  বিশ্বকাপের নকআউট পর্বে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে রাজধানী মেক্সিকো সিটিতে শ্বাসরোধে তিনজনের মৃত্যু হয়েছে। বিপুলসংখ্যক সমর্থকের ভিড়ে দম বন্ধ হয়ে…

ইউক্রেন যুদ্ধের গোপন নথি ফাঁস, মিলল চাঞ্চল্যকর তথ্য

মেলবোর্ন,২ জুলাই- ইউক্রেন যুদ্ধকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ফাঁস হওয়া একাধিক গোপন সামরিক নথি। বার্তাসংস্থার হাতে আসা নথি এবং দুই ইউরোপীয় কর্মকর্তার তথ্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au