সর্বশেষ

১৮ ও ১৯ সেপ্টেম্বর কর্মসূচি ডাকলো খেলাফত মজলিস

  • 7:38 am - September 16, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার
রবিবার ঢাকার পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ সেপ্টেম্বর- বাংলাদেশ খেলাফত মজলিস পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। গত রবিবার ঢাকার পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের আমির মাওলানা মামুনুল হক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দলটি বর্তমানে জামায়াতে ইসলামী ও এনসিপি-সহ আরও সাতটি দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। একযোগে কর্মসূচি ঘোষণা ও জুলাই সনদ বাস্তবায়নসহ অন্যান্য দাবিতে যৌথ আন্দোলনের বিষয়ে এ আলোচনা চলছে।

খেলাফত মজলিসের দাবির মধ্যে রয়েছে—জুলাই সনদ বাস্তবায়ন, আওয়ামী লীগের মিত্র হিসেবে বিবেচিত জাতীয় পার্টি ও ১৪-দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধ করা, আসন্ন নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, জাতীয় সংসদের উচ্চকক্ষে প্রতিনিধিদের নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার নিশ্চিত করা।

এই দাবিগুলো আদায়ে মামুনুল হক ঘোষণা দেন—১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

লিখিত বক্তব্যে মামুনুল হক বলেন, “আমাদের পাঁচ দফা দাবি কেবল রাজনৈতিক নয়। এটি বাংলাদেশের স্বাধীনতা, ভবিষ্যৎ, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষার আন্দোলন।”

জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে তিনি বলেন, “এখন পর্যন্ত সরকার ও প্রায় সব রাজনৈতিক দল জুলাই সনদে একমত হয়েছে। কিন্তু কীভাবে এটি বাস্তবায়ন হবে সে বিষয়ে সরকারের কোনো দিকনির্দেশনা বা ইতিবাচক সাড়া নেই।”

উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালুর বিষয়ে মামুনুল বলেন, “আমরা চাই কেবল পিআর ব্যবস্থায় উচ্চকক্ষ গঠন হোক। পিআর ছাড়া এমন একটি উচ্চকক্ষ রাষ্ট্র ও জাতির জন্য ক্ষতিকর হবে, বরং বাড়তি বোঝা হয়ে দাঁড়াবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ, সিনিয়র নায়েবে আমির ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসাইন ও আতাউল্লাহ আমিন, সংগঠন সম্পাদক এনামুল হক মুসা এবং প্রচার সম্পাদক হাসান জুনায়েদ প্রমুখ।

এই শাখার আরও খবর

এআই প্রযুক্তির কারণে বাড়ছে সাইবার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সফটওয়্যারের গোপন নিরাপত্তাত্রুটি আগের চেয়ে অনেক দ্রুত শনাক্ত হচ্ছে। এতে একদিকে সফটওয়্যারকে আরও নিরাপদ করার সুযোগ তৈরি…

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, আট মাসে আয় কমেছে ১১.৬৭ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয়…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au