বিনোদন

সমান জনপ্রিয় দুই নায়িকা টুইংকেলে-কাজলের নতুন শো

  • 9:46 pm - September 18, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার

মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- বলিউডের নব্বইয়ের দশকের জনপ্রিয় দুই অভিনেত্রী কাজল ও টুইংকেল খান্না। অ্যামাজন প্রাইম ভিডিওতে শিগগিরই শুরু হচ্ছে তাদের অনুষ্ঠান ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেল’।

এই টক শো অনুষ্ঠানের সঞ্চালকের আসনে দেখা যাবে এই দুই তারকাকে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো সঞ্চালকের ভূমিকায় আসছেন কাজল।

সম্প্রতি মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে শোয়ের ট্রেলার উন্মোচন করা হয়।

শোয়ের ট্রেলারে আমির খান, সালমান খান, গোবিন্দ, চাংকি পান্ডে, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, ভিকি কৌশল, কৃতি শ্যানন, করণ জোহর, জাহ্নবী কাপুররে মতো তারকাদের দেখা গেছে। তবে শোয়ের নির্মাতারা জানিয়েছেন, এটি কেবলই ঝলক। পুরো শোতে অতিথির তালিকা হবে আরও সমৃদ্ধ।

ট্রেলার উন্মোচনের দিন কাজল ও টুইংকেলকে প্রাণবন্ত মেজাজে দেখা গেছে। সবচেয়ে আলোচনায় ছিল তাদের পরস্পরের আন্তরিক সম্পর্ক। মঞ্চে দাঁড়িয়ে দুজনের প্রাণবন্ত আড্ডা উপস্থিত দর্শকদের আশ্বস্ত করেছে যে ‘টু মাচ’ হবে প্রাণখোলা হাসি-ঠাট্টায় ভরপুর।

বর্তমানে ওটিটি থেকে বড় পর্দা- সব খানেই সমান দাপটে কাজ করছেন কাজল। অন্যদিকে টুইংকেল খান্না অনেক আগেই অভিনয় থেকে বিদায় নিয়েছেন। দুই প্রজন্মের দর্শকের কাছে সমান জনপ্রিয় এই দুই নায়িকা নতুন শো ২৫ সেপ্টেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে। এরপর প্রতি বৃহস্পতিবার প্রচারিত হবে নতুন পর্ব।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au