বিনোদন

আজ বাঁশ দিবসে জনপ্রিয় গায়ক কুদ্দুস বয়াতির মজার শুভেচ্ছাবার্তা

  • 9:52 pm - September 18, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার

মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ব বাঁশ দিবস পালিত হচ্ছে। যদিও দিবসটি উদযাপনের জন্য কোনো বড় আয়োজন হয় না।তবুও সামাজিকমাধ্যমে বিভিন্ন পোস্ট ও হাস্যরসের মাধ্যমে দিনটি উদযাপিত হচ্ছে।

সেই স্রোতে গান ভাসালেন লোক সংগীতের জনপ্রিয় গায়ক কুদ্দুস বয়াতি। মজার ছলে বাঁশ হাতে তিনি একটি পোস্ট শেয়ার করেছেন।

পোস্টের ক্যাপশনে কুদ্দুস বয়াতি লেখেন, ‘আজ বাঁশ দিবস। যারা বাঁশ দিয়েছ এবং যারা বাঁশ নিয়েছ সবাইকে বাঁশ দিবসের শুভেচ্ছা। ’তার এই পোস্টে ভক্ত-অনুরাগীরা নানা মন্তব্য করে যাচ্ছেন। একজন লেখেন, ‘মন খারাপ থাকলে আপনার পোস্ট বা ভিডিও সামনে আসলে মনটা ভালো হয়ে যায়। ’

অন্য একজনের কথা এমন, ‘অনেকদিন পর মন খুলে হাসতে পারলাম বয়াতি সাহেব, শুভ কামনা রইল আপনার জন্য। ’ কুদ্দুস বয়াতি নিজেও ভক্তদের সেসব মন্তব্যে আন্তরিকভাবে প্রতিক্রিয়া দিয়ে যাচ্ছেন।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা বিলম্বের বিসয়েও একটি পোস্ট করেছিলেন তিনি। সেখানে কুদ্দুস বয়াতি লিখেছিলেন, ‘পাগলা মসজিদের বস্তা বস্তা টাকা গুনে শেষ নিমিশেই, আর ১১ হাজার ভোট গুনতে তিন দিন!’ তার এই ব্যঙ্গাত্মক মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au