সর্বশেষ

‘পকেট সাইজ’ এআই ডিভাইস আনছে ওপেনএআই, স্মার্টফোনের দিন কি ফুরোল?

  • 11:41 pm - September 20, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার
ওপেনএআই স্মার্টফোন বা ঐতিহ্যবাহী কম্পিউটারের ওপর নির্ভরতা ছাড়াই মানুষের হাতে কৃত্রিম বুদ্ধিমত্তা পৌঁছে দিতে চায়। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২০ সেপ্টেম্বর- বিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই প্রযুক্তি জগতে নতুন বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি অ্যাপলের আইফোন ও এয়ারপডের অন্যতম সরবরাহকারী চীনা কোম্পানি লাক্সশেয়ারের (Luxshare) সঙ্গে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, ওপেনএআইয়ের তৈরি হতে যাওয়া নতুন এআই ডিভাইসের উৎপাদনের দায়িত্ব নেবে লাক্সশেয়ার। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন।

প্রতিবেদনে বলা হয়েছে, ডিভাইসটি বর্তমানে প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। এটি হবে পকেট আকারের ও কনটেক্সট-অ্যাওয়ার (প্রসঙ্গ বুঝে কাজ করতে সক্ষম) প্রযুক্তিনির্ভর। সরাসরি ওপেনএআইয়ের শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে ডিভাইসটি।

ওপেনএআইয়ের লক্ষ্য, স্মার্টফোন বা ঐতিহ্যবাহী কম্পিউটারের ওপর নির্ভর না করে সরাসরি মানুষের হাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা পৌঁছে দেওয়া। এই প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানটি সরাসরি অ্যাপল, স্যামসাং ও গুগলের মতো জায়ান্ট প্রযুক্তি সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় নামতে চায়।

শুধু লাক্সশেয়ার নয়, ওপেনএআই আরও এক চীনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান গোয়েরটেকের (Goertek) সঙ্গেও যোগাযোগ করেছে। গোয়েরটেক মূলত অ্যাপলের এয়ারপড, হোমপড ও অ্যাপল ওয়াচের বিভিন্ন উপাদান তৈরি করে। ওপেনএআই চাইছে, গোয়েরটেক তাদের ডিভাইসের জন্য স্পিকার মডিউলসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহ করুক।

প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, এটি ওপেনএআইয়ের সবচেয়ে বড় ও সাহসী উদ্যোগ। কারণ এই প্রথম প্রতিষ্ঠানটি নির্দিষ্টভাবে হার্ডওয়্যার তৈরির পথে নামছে, যেখানে আগে পর্যন্ত স্মার্টফোন বা কম্পিউটারের ওপরই নির্ভর করতে হয়েছে।

এ ছাড়া কয়েক মাস আগে ওপেনএআই আইফোনের কিংবদন্তি ডিজাইনার জনি আইভ প্রতিষ্ঠিত হার্ডওয়্যার স্টার্টআপ ‘আইও প্রোডাক্টস’কে ৬৫০ কোটি ডলারে অধিগ্রহণ করে। সেই সময় জানানো হয়েছিল, জনি আইভ ও তার সাবেক অ্যাপল ডিজাইন টিম ওপেনএআইতে যোগ দিয়ে নতুন প্রজন্মের এআইভিত্তিক কনজ্যুমার হার্ডওয়্যার তৈরি করবেন। বর্তমানে জনি আইভই এই প্রকল্পের সৃজনশীল নেতৃত্ব দিচ্ছেন।

ওপেনএআইয়ের পরিকল্পনা, ২০২৬ সালে বাজারে প্রথম এআই ডিভাইসটি উন্মোচন করা হবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বিশ্বাস করেন, বাজারে আসার পর তারা এই ডিভাইসের ১০ কোটির বেশি ইউনিট বিক্রি করতে সক্ষম হবেন।

প্রশ্ন হচ্ছে— এই উদ্ভাবনী ডিভাইস কি সত্যিই স্মার্টফোনের যুগের সমাপ্তি টেনে দেবে? এখন সেটিই দেখার অপেক্ষা।

 

এই শাখার আরও খবর

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au