সর্বশেষ

নিজস্ব চিপে ডিপসিকের নতুন সংস্করণ বানাল হুয়াওয়ে

  • 12:25 am - September 21, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার
হুয়াওয়ের সংস্করণটির নাম দেওয়া হয়েছে ডিপসিক আর১ সেফ। ছবি: হুয়াওয়ে সেন্ট্রাল

মেলবোর্ন, ২০ সেপ্টেম্বর- চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে নিজস্ব চিপ ব্যবহার করে তৈরি করেছে ডিপসিকের জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল আর১-এর নতুন সংস্করণ। কোম্পানির দাবি, এই সংস্করণ রাজনৈতিক সংবেদনশীল বিষয় এড়িয়ে চলতে প্রায় শতভাগ সফল।

গত বৃহস্পতিবার হুয়াওয়ের অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে জানানো হয়, তারা ১ হাজার আসেন্ড এআই চিপ ব্যবহার করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটি প্রশিক্ষণ দিয়েছে। নতুন সংস্করণটি ডিপসিকের ওপেন-সোর্স মডেল আর১ থেকে সামান্য পরিবর্তিত।

এই প্রকল্পে হুয়াওয়ের সহযোগী ছিল ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়। এখানে পড়াশোনা করেছেন ডিপসিক মডেলের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং। তবে ডিপসিক কোম্পানি বা লিয়াং ওয়েনফেং নিজে সরাসরি এই উদ্যোগে যুক্ত ছিলেন না। এ বিষয়ে এখনো ডিপসিক কোনো মন্তব্য করেনি।

চলতি বছরের জানুয়ারিতে ডিপসিকের আর১ ও ভি৩ মডেল চালু হওয়ার পর সিলিকন ভ্যালি ও বিদেশি প্রযুক্তি বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। পশ্চিমা এআই কোম্পানিগুলোর শেয়ারের দামও তখন হঠাৎ কমে যায়।

হুয়াওয়ের নতুন সংস্করণের নাম ডিপসিক আর১ সেফ। কোম্পানির দাবি, পরীক্ষায় মডেলটি প্রায় শতভাগ সফলভাবে প্রতিরোধ করেছে ক্ষতিকর ও অনুপযুক্ত কনটেন্ট—

বিদ্বেষপূর্ণ ভাষণ,রাজনৈতিকভাবে সংবেদনশীল প্রসঙ্গ,অবৈধ কার্যকলাপে উসকানিমূলক বক্তব্য

তবে পরিস্থিতিনির্ভর কৌশল, যেমন রোল-প্লে বা এনক্রিপ্টেড কোড ব্যবহার করলে এর কার্যকারিতা কমে ৪০ শতাংশে নেমে আসে।

হুয়াওয়ের হিসাবে, ডিপসিক আর১ সেফের সামগ্রিক নিরাপত্তা প্রতিরক্ষা ক্ষমতা ৮৩ শতাংশ, যা আলিবাবার কুয়েন-২৩৫বি এবং ডিপসিক-আর১–৬৭১বি মডেলের চেয়ে ৮ থেকে ১৫ শতাংশ বেশি। কর্মক্ষমতায় মূল ডিপসিক আর১-এর তুলনায় এর পার্থক্য ১ শতাংশেরও কম।

একই সঙ্গে সাংহাইয়ে অনুষ্ঠিত বার্ষিক হুয়াওয়ে কানেক্ট সম্মেলনে কোম্পানিটি তাদের চিপ নির্মাণে বহু বছরের গোপনীয়তা ভেঙে নতুন চিপ ও কম্পিউটিং পণ্যের রোডম্যাপ ঘোষণা করেছে।

 

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au