সর্বশেষ

ভারত–পাকিস্তান যুদ্ধ হলে সৌদি আরবও জড়াবে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

  • 1:09 am - September 21, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
ছবি : এএফপি

মেলবোর্ন, ২১ সেপ্টেম্বর- ভারত–পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে তাতে সৌদি আরবও সরাসরি যুক্ত হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা চুক্তি অনুসারেই রিয়াদ ইসলামাবাদের পাশে দাঁড়াবে।

জিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “হ্যাঁ, অবশ্যই—এ নিয়ে কোনো সন্দেহ নেই।” তিনি আরও জানান, এই চুক্তিকে ন্যাটোর ধারা ৫-এর সঙ্গে তুলনা করা যায়। ওই ধারায় বলা হয়েছে, জোটের কোনো সদস্য আক্রান্ত হলে সেটি সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

আসিফ বলেন, সৌদি আরব ও পাকিস্তানের চুক্তি আক্রমণাত্মক নয়, সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। তাঁর ভাষায়, “যদি সৌদি আরব কিংবা পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন হয়, আমরা একসঙ্গে প্রতিরোধ করব।” তবে তিনি স্পষ্ট করে জানান, কোনো ধরনের আগ্রাসন শুরু করার জন্য এই চুক্তি ব্যবহার করা হবে না।

চুক্তির আওতায় সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক অস্ত্র পাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বৃহস্পতিবার এক টক শোতে আসিফ বলেছিলেন, “চুক্তি অনুযায়ী আমাদের সব ধরনের সক্ষমতা তাদেরও পাওয়ার সুযোগ থাকবে।” কিন্তু পরদিন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আবার বলেন, “পরমাণু অস্ত্রের বিষয়টি বিবেচনাতেই নেই।”

পাকিস্তানের নীতি অনুযায়ী, তাদের পারমাণবিক ওয়ারহেড শুধু ভারতের বিরুদ্ধে ব্যবহারের জন্যই সংরক্ষিত। তবে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা বলেছেন, “এটি একটি সর্বাত্মক প্রতিরক্ষামূলক চুক্তি, যা সব ধরনের সামরিক ব্যবস্থা অন্তর্ভুক্ত করে।”

দুই দেশের লাভক্ষতি: আর্থিক সহায়তার প্রতিশ্রুতি এবং একটি সম্ভাব্য ‘আরব জোট’ গঠনের সুযোগ।সৌদি আরবের জন্য: একটি শক্তিশালী ‘পারমাণবিক ঢাল’ নিশ্চিত করার সম্ভাবনা।

পাকিস্তান–সৌদি প্রতিরক্ষা চুক্তি নিয়ে এই নতুন মন্তব্য দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

 

এই শাখার আরও খবর

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au