বিনোদন

জেলজীবনের স্মৃতিচারণা করছেন আলোচিত অভিনেত্রী রিয়া চক্রবর্তী

  • 11:27 pm - September 24, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার

মেলবোর্ন, ২৪ সেপ্টেম্বর- বলিউডের আলোচিত অভিনেত্রী রিয়া চক্রবর্তী আবারও নজর কেড়েছেন নিজের জীবনের অন্ধকার অধ্যায়ের গল্প শেয়ার করে। ২০২০ সালে প্রেমিক সুশান্ত সিং রাজপুতের অকালমৃত্যু ও মাদককাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হয়ে জেলজীবন কাটান রিয়া, সেই দুঃসহ দিনগুলোর ভয়ংকর স্মৃতি এবার উন্মুক্ত করেছেন। প্রেমের ট্র্যাজেডি, জনমনে ছড়িয়ে পড়া আক্রমণাত্মক গসিপ আর কারাগারের একাকিত্ব—সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়া রিয়ার জীবনের সেই অজানা দিক এবার সামনে এসেছে।

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে জেলজীবনের স্মৃতিচারণা করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি ২৮ দিন জেলে ছিলাম। ওখানে দেখেছি অধিকাংশ নারীই বিচারাধীন, অথচ অসহায়। অনেকেই নির্দোষ।’

জেলের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে জীবনের প্রকৃত মূল্য। তার কথায়, ‘যখন চারদিকে অন্ধকার, জীবনে কিছুই থাকে না, তখন তুমি বুঝতে পারবে, আসলে তোমার জীবন কী ছিল। আমি জানি জেলের ডাল-ভাতও পিৎজার মতো মনে হয়। সেখানে গেলে বোঝা যায়, জীবনে মাত্র ৩-৪ জন বন্ধু আছে, বাকিরা কেউই প্রকৃত নয়।’

রিয়া জেলে বসে ডায়েরি লিখতেন বলেও জানিয়েছেন। ‘তিনি ডায়েরিতে লিখেছেন জেলের ভেতরের মানুষ বাইরের মানুষদের থেকে অনেক ভালো। ওখানে কোনো সমাজ নেই, কোনো নিয়ম নেই। সবাই পরিবার থেকে বিচ্ছিন্ন।’ পুলিশের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন অভিনেত্রী। রিয়া চক্রবর্তী, জেলে কাটানো মুহূর্তগুলো তার জীবন পাল্টে দিয়েছে।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au