বিনোদন

কোক স্টুডিও বাংলায় হাবিরের ‘জাদু’ ঘিরে উত্তেজনা

  • 11:29 pm - September 24, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার
তাজিকিস্তানের গায়িকা মেহের নিগর রুস্তম ও হাবিব ওয়াহিদ। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৪ সেপ্টেম্বর- কোক স্টুডিও বাংলা মানেই নতুন চমক, নতুন আয়োজন। সিজন-৩ শুরুর পর থেকেই দর্শক-শ্রোতাদের প্রত্যাশা ছিল একটাই—জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের কণ্ঠে একটি গান। অবশেষে সেই অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আসছে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘জাদু’- যেখানে থাকছেন হাবিব ওয়াহিদ। তার সঙ্গে কণ্ঠ মিলাবেন তাজিকিস্তানের জনপ্রিয় গায়িকা মেহের নিগর রুস্তম।গানটি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কোকস্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে নিশ্চিত হওয়া গেছে।

দীর্ঘ বিরতির পর গত ২৩ আগস্ট হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে প্রকাশ পায় সিজন-৩ এর চতুর্থ গান। এরপর ১০ সেপ্টেম্বর প্রকাশিত হয় ‘লং ডিস্ট্যান্স লাভ’। দুই গানই আলোচনায় এসেছে তুমুলভাবে। এবার ‘জাদু’ ঘিরে তৈরি হয়েছে অন্যরকম উত্তেজনা। কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে জানানো হয়েছে, ‘এই সিজনে গানের ম্যাজিক চলছেই। এরপর কে আসবে জাদু নিয়ে?’ এ ঘোষণায় ভক্তরা উচ্ছ্বাসে মেতেছেন।

‘জাদু’ গানটি হাবিব ওয়াহিদের ২০০৬ সালে প্রকাশ পাওয়া জনপ্রিয় বাংলা পপ অ্যালবাম ‘শোনো’–এর দ্বিতীয় গান। এই অ্যালবামে সব মিলিয়ে মোট নয়টি গান ছিল। তার মধ্যে ‘জাদু’ একটি। এবার নতুনভাবে তাজিকিস্তানের জনপ্রিয় গায়িকা মেহের সঙ্গে ফিউশন হয়েছে গানটি।

উল্লেখ্য, ‘শোনো’! ছিল হাবিবের প্রথম একক অ্যালবাম, যেখানে মোট নয়টি গান স্থান পেয়েছিল। ব্যতিক্রমী সুর, আধুনিক প্রযোজনা এবং বহুমাত্রিক ঘরানার মিশেলে অ্যালবামটি শ্রোতাদের মাঝে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। সেই অ্যালবামের গানকেই নতুন রূপে পরিবেশন করতে যাচ্ছেন হাবিব।

যদিও কোক স্টুডিও এখনো আনুষ্ঠানিকভাবে শিল্পীর নাম প্রকাশ করেনি।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au