সর্বশেষ

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আল শেখ ইন্তেকাল

  • 2:01 pm - September 25, 2025
  • পঠিত হয়েছে:৭৪ বার
ছবি : এএফপি

মেলবোর্ন, ২৫ সেপ্টেম্বর- সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখ ৮২ বছর বয়সে ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে তাঁর মৃত্যু হয় বলে সৌদি রয়্যাল কোর্ট এক বিবৃতিতে নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, “মহামান্য শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ আল শেখ ছিলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সিনিয়র আলেম পরিষদের চেয়ারম্যান, বৈজ্ঞানিক গবেষণা ও ইফতা বিভাগের সভাপতি এবং মুসলিম ওয়ার্ল্ড লিগের সুপ্রিম কাউন্সিলের সভাপতি। তাঁর ইন্তেকালে রাজ্য ও ইসলামী বিশ্ব এক প্রাজ্ঞ আলেমকে হারাল।”

আব্দুল আজিজ আল শেখ জন্মগ্রহণ করেন ১৯৪৩ সালে। কারও মতে তিনি মক্কায়, আবার কারও মতে রিয়াদে জন্মেছিলেন। মাত্র আট বছর বয়সে পিতৃহীন হন। অল্প বয়সেই কোরআন মুখস্থ করেন শেখ মুহাম্মদ বিন সিনানের তত্ত্বাবধানে। জন্মগতভাবে দুর্বল দৃষ্টিশক্তি বিশের কোঠায় গিয়ে পুরোপুরি হারান, তবে শিক্ষাজীবন থেমে যায়নি।
তিনি ছিলেন বিখ্যাত আলেম ও ‘ওহাবি আন্দোলন’-এর প্রতিষ্ঠাতা শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহহাবের বংশধর।

১৯৫৪ সালে রিয়াদের ইমাম আদ-দাওয়াহ ইনস্টিটিউটে ভর্তি হয়ে পরবর্তীতে ইমাম মুহাম্মদ ইবনে সউদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শরিয়া কলেজ থেকে ১৯৬৪ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তাঁর গুরু ছিলেন সৌদি আরবের খ্যাতনামা আলেম শেখ মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ, শেখ আব্দুল আজিজ বিন বাজসহ অনেকে।

শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন আব্দুল আজিজ আল শেখ। ১৯৮৬ সালে সিনিয়র আলেম পরিষদের সদস্য হন। পরে স্থায়ী ফতোয়া কমিটির সদস্য এবং উপ–গ্র্যান্ড মুফতির দায়িত্ব পালন করেন।
১৯৯৯ সালে গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন বাজের মৃত্যু হলে তাঁকে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি নিযুক্ত করা হয়। প্রায় ২৬ বছর তিনি এ পদে দায়িত্ব পালন করেছেন।

হজের দিন আরাফায় খুতবা প্রদানের দায়িত্বও দীর্ঘদিন পালন করেন তিনি। ১৯৮২ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা ৩০ বছরের বেশি সময় ধরে নামিরাহ মসজিদে হাজিদের উদ্দেশে খুতবা দিয়েছেন, যা ইসলামের ইতিহাসে দীর্ঘতম মেয়াদের একটি রেকর্ড।

শরিয়া, ফতোয়া, আকিদা ও হালাল-হারাম বিষয়ে বহু গ্রন্থ রচনা করেছেন তিনি। ধর্মীয় প্রতিষ্ঠান, সিনিয়র আলেম পরিষদ ও ফতোয়া কমিটির মাধ্যমে জীবন উৎসর্গ করেছেন ইসলাম, জ্ঞানচর্চা ও মুসলিম উম্মাহর সেবায়।

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি দেশটির সর্বোচ্চ ধর্মীয় ও বিচারিক পদ। সাধারণত আল শেখ পরিবার থেকেই এ পদে নিয়োগ দেওয়া হয়। আব্দুল আজিজ আল শেখ ছিলেন শেখ মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল শেখ ও শেখ আব্দুল আজিজ বিন বাজের পর তৃতীয় ব্যক্তি, যিনি এ পদে দায়িত্ব পালন করেছেন।

এখনও আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও ধারণা করা হচ্ছে, নতুন গ্র্যান্ড মুফতি নিয়োগ আসবে সিনিয়র আলেম পরিষদ বা স্থায়ী ফতোয়া কমিটি থেকে। আলোচনায় আছেন শেখ আব্দুল্লাহ বিন মুহাম্মদ আল শেখ, শেখ সালেহ বিন ফাওজান আল ফাওজান, শেখ আব্দুল্লাহ বিন সুলায়মান আল মানিয়া এবং শেখ সাদ বিন নাসির আল শাথ্রি।

প্রায় এক চতুর্থাংশ শতাব্দী ধরে দায়িত্ব পালন করা আব্দুল আজিজ আল শেখকে ইসলামী ফিকহ ও ফতোয়ার ক্ষেত্রে সমকালীন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী আলেমদের একজন হিসেবে মনে করা হয়।

সুত্রঃ বিবিসি বাংলা

এই শাখার আরও খবর

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au