বিনোদন

ক্যাটরিনাকে নিয়ে পোস্ট করে মুছে ফেললেন সালমান!

  • 8:01 pm - September 25, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার
মেলবোর্ন, ২১ সেপ্টেম্বর- ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রথম সন্তানের আগমনের সুখবর ঘোষণা করতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে আনন্দের ঢেউ। সোশ্যাল মিডিয়ায় তাদের ভক্তরা শুধু অভিনন্দনই জানাননি, কেউ কেউ আবার আগত সন্তানের নামের পরামর্শ দিতেও শুরু করেছেন। এর মধ্যেই হঠাৎ টুইটারে ভাইরাল হয়েছে একটি পোস্ট, যেখানে দাবি করা হচ্ছে, বলিউড সুপারস্টার সালমন খান নাকি ক্যাটরিনা-ভিকিকে শুভেচ্ছা জানিয়ে একটি বার্তা পোস্ট করেছেন।হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, ভিকি-ক্যাটরিনার সন্তান আগমের খবর জানানোর পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি স্ক্রিনশট, যেখানে দেখা যায়— সালমনের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে তাদের ছবি শেয়ার করে অভিনন্দন জানানো হয়েছে।

পোস্টটি দেখে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা রসিকতা ও আলোচনা। কেউ লিখেছেন, এটা তো আসল নয়। আবার কেউ মন্তব্য করেছেন, ভাই পোস্ট করে মুছে ফেলেছেন। এমনকি একজন লিখেছেন, ভাইজান ভিকির জায়গায় থাকলে ভালো হতো, কিন্তু রাগের কারণে নিজের প্রেমজীবন নষ্ট করেছেন।
ক্যাটরিনা ও ভিকির বিয়ের পর থেকেই গর্ভাবস্থা নিয়ে নানা গুঞ্জন চলছিল। অবশেষে দম্পতি নিজেদের সুখবর প্রকাশ করতেই সোশ্যাল মিডিয়ায় মিষ্টি শুভেচ্ছা ও মিমের বন্যা বয়ে যায়। তবে সালমানের নামে এই অভিনন্দন পোস্টটি সত্যি নাকি ভুয়া তা নিয়ে নেটিজেনদের মধ্যে এখনো চলছে তর্ক-বিতর্ক।অনেকেই সালমানের অ্যাকাউন্ট চেক করে দেখেছেন, কেউ কেউ দাবি করেছেন, পোস্টটি আপলোডের পর মুছে ফেলা হয়েছে।

যদিও এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। তবুও এই ঘটনা ঘিরে বলিউডপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বড়সড় কৌতূহল এবং সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল শোরগোল। 

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au