অস্ট্রেলিয়া

ধীর অগ্রগতি, কম খরচ আর বড় প্রযুক্তি কোম্পানির দৌড়:অস্ট্রেলিয়ার জন্য এআইয়ের মিশ্র ভবিষ্যৎ

  • 1:27 pm - September 26, 2025
  • পঠিত হয়েছে:৪২ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ সেপ্টেম্বর- কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ধীরে ধীরে পরবর্তী শিল্পবিপ্লবে রূপ নিচ্ছে। তবে এর অগ্রগতি প্রত্যাশিত হারে হচ্ছে না এবং মডেল ব্যবহার আগের চেয়ে সস্তা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি অস্ট্রেলিয়ার মতো দেশের জন্য ইতিবাচক হতে পারে।

কয়েক বছর আগে ধারণা ছিল, কয়েকটি বড় কোম্পানি নতুন প্রযুক্তির মালিক হয়ে বিশ্ববাজার দখল করবে। ওপেনএআই, মেটা, এনভিডিয়ার মতো প্রতিষ্ঠান বিলিয়ন ডলার খরচ করে বিশাল ডেটা সেন্টার ও সুপারকম্পিউটার তৈরি করছে। বিশ্লেষকদের মতে, ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী বিদ্যুৎ সরবরাহ ২০% বাড়াতে হবে শুধু এআই ডেটা সেন্টার চালাতে।

অত্যধিক বিনিয়োগের পরও এআই প্রত্যাশিত উন্নতি দেখাতে পারছে না। জিপিটি-৪ বড় পরিবর্তন আনলেও ২০২৫ সালে প্রকাশিত জিপিটি-৫ অতটা প্রভাব ফেলতে পারেনি। গবেষণা বলছে, অনেক প্রতিষ্ঠান শত কোটি ডলার খরচ করেও এআই থেকে প্রত্যাশিত সুফল পায়নি।

বিশেষজ্ঞরা মনে করেন, ওপেন-সোর্স মডেলের উত্থান অস্ট্রেলিয়ার জন্য সম্ভাবনা তৈরি করেছে। এসব মডেল স্থানীয় ডেটা দিয়ে কাস্টমাইজ করা সম্ভব, যা দেশের নিজস্ব মান ও প্রেক্ষাপটে ব্যবহারযোগ্য হবে। ইতিমধ্যে দেশীয় উদ্যোগে বড় ভাষা মডেল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। Sovereign Australia AI প্রায় এক ট্রিলিয়ন প্যারামিটারের মডেল বানাতে চাইছে, আর Maincode শিগগিরই “Matilda” নামে দেশের প্রথম সার্বভৌম এআই চালু করতে যাচ্ছে।

অস্ট্রেলিয়া এখন ডেটা সেন্টারের হাব হিসেবে চিহ্নিত হচ্ছে। তবে এগুলো প্রচুর পানি ও বিদ্যুৎ খরচ করে পরিবেশে চাপ সৃষ্টি করবে—এ নিয়ে উদ্বেগ রয়েছে।

কিছু বিশেষজ্ঞ আশঙ্কা করছেন, এআই খাতে ডটকম বাবলের মতো ধস নেমে আসতে পারে। তবে বিশ্লেষকদের মতে, মন্দা এলেও ডেটা সেন্টারগুলো দীর্ঘমেয়াদে ব্যবহৃত হবে, কারণ এআই এখন দৈনন্দিন জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে।

এআই ভবিষ্যৎ নিয়ে দুটি দৃষ্টিভঙ্গি স্পষ্ট—
১. বড় প্রযুক্তি কোম্পানির নিয়ন্ত্রিত বিশ্বব্যাপী একচেটিয়া মডেল।
২. ওপেন-সোর্স ও দেশভিত্তিক মডেলের বিস্তার, যেখানে অস্ট্রেলিয়া শুধু ভোক্তা নয়, উৎপাদকও হবে।

প্রশ্ন হলো—অস্ট্রেলিয়া কোন পথে হাঁটবে?

সুত্রঃ এবিসি

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে পাল্টা জবাবের হুমকি ইরানি সেনাবাহিনীর

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত মিলেছে। যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ অব্যাহত থাকলে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে…

যেখানে নামার কথা নয়, সেখানেই লাশ, প্রশ্নে ঘেরা কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মৃত্যু

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চট্টগ্রামে সরকারি প্রশিক্ষণ শেষে রাতে বাসে করে কুমিল্লার বাসায় ফেরার পথে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টার মধ্যে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর রহস্যজনক মৃত্যুর…

আরও এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

মেলবোর্ন, ২৫ এপ্রিল- দেশজুড়ে দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আরেক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার সকালে এরফান কিয়ানি নামের এক ব্যক্তির সাজা কার্যকর করা…

বাংলাদেশকে উড়িয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা

মেলবোর্ন, ২৫ এপ্রিল-  রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম-এ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে একপেশে জয়ে বাংলাদেশ নারী দলকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে…

আগামীকাল হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশের নারীরা

মেলবোর্ন, ২৫ এপ্রিল- নারী এশিয়ান গেমস বাছাই পর্বে গ্রুপের শেষ ম্যাচকে সামনে রেখে দারুণ আত্মবিশ্বাসে আছে বাংলাদেশ নারী হকি দল। ইন্দোনেশিয়ার জাকার্তা-এ অনুষ্ঠিতব্য এই ম্যাচে আগামীকাল…

ইসলামাবাদে ইরানি পররাষ্ট্রমন্ত্রী, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকে অনাগ্রহ

মেলবোর্ন, ২৫ এপ্রিল-  পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ শান্তি আলোচনায় অংশ নিতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে সফরের শুরুতেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au