বিনোদন

শাহরুখ ও গৌরীর নতুন আইনি লড়াই শুরু

  • 8:23 pm - September 26, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার

মেলবোর্ন, ২৬ সেপ্টম্বর- সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আরিয়ানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’কে ঘিরে বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের শুরু হলো নতুন আইনি লড়াই। প্রাক্তন এনসিবি অফিসার সামীর ওয়াংখেড়ে এবার সরাসরি আঘাত হানলেন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সের বিরুদ্ধে। দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে তিনি দায়ের করলেন মানহানির মামলা, দাবি করলেন চমকে দেওয়া ২ কোটি টাকার ক্ষতিপূরণ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এই মামলার মূল বিষয় হলো, আরিয়ান খানের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’, যা সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। ওয়াংখেড়ের অভিযোগ, এই সিরিজে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান করা হয়েছে এবং আইন পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন বিভাগকে খাটো করে দেখানো হয়েছে। তার মতে, এ ধরনের গল্প উপস্থাপনা সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি খারাপ মনোভাব তৈরি করতে পারে।

তিনি দাবি করেছেন, সিরিজটির এক দৃশ্যে ‘সত‍্যমেব জয়তে’ সংলাপ উচ্চারণের পর একটি অশ্লীল ইঙ্গিত দেখানো হয়, যা তার মতে জাতীয় সম্মান আইন, ১৯৭১ অনুসারে গুরুতর অপরাধ। এক বিবৃতিতে ওয়াংখেড়ে বলেন, ‘এই সিরিজের মাধ্যমে শুধু আমার ব্যক্তিগত সম্মানহানিই হয়নি; বরং মাদকবিরোধী সংস্থাগুলোর ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে। বিশেষত যখন আমার ও আরিয়ান খানের মামলাগুলো এখনো বিচারাধীন, তখন এ ধরনের কনটেন্ট আইনগত দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ অনৈতিক ও অনুচিত।’ ক্ষতিপূরণ বাবদ তিনি দাবি করেছেন ২ কোটি টাকা।

তিনি আরও জানান, আদালত যদি তার পক্ষে রায় দেন, তাহলে ওই ২ কোটি টাকার ক্ষতিপূরণ তিনি ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য টাটা মেমোরিয়াল হাসপাতালে দান করবেন। তিনি বলেন, ‘এই অফিসাররা নিজেদের জীবনকে বিপন্ন করে সমাজকে রক্ষা করেন। তাদের নিয়ে এমন উপহাস মেনে নেওয়া যায় না।’

যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত রেড চিলিস কিংবা নেটফ্লিক্সের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au