বিনোদন

প্রথম জাতীয় পুরস্কার কাকে উৎসর্গ করলেন রানী?

  • 8:35 pm - September 26, 2025
  • পঠিত হয়েছে:১১৬ বার

মেলবোর্ন, ২৬ সেপ্টম্বর- বলিউডে যেন এখন উৎসবের আমেজ। একদিকে কিং খান শাহরুখের হাতে উঠেছে বহুল প্রতীক্ষিত জাতীয় পুরস্কার, অন্যদিকে রানী মুখার্জিও পেলেন জীবনের প্রথম জাতীয় সম্মান। একসঙ্গে এই দুই তারকার পুরস্কার প্রাপ্তি যেন ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর সেই সিনেম্যাটিক মুহূর্তকে ফিরিয়ে এনেছে। পুরো ইন্ডাস্ট্রি, ভক্তদের শুভেচ্ছা আর আনন্দে মেতে উঠেছে খান ও মুখার্জি পরিবার। তবে জাতীয় পুরস্কার হাতে সেটি নিজের প্রয়াত বাবা-মায়ের প্রতি উৎসর্গ করেছেন রানি মুখার্জি।

এ বিষয়ে ওই অনুষ্ঠানে রানী বলেন, ‘আমার ৩০ বছরের ক্যারিয়ারে পাওয়া এই সম্মান আমার কাছে এক বিরাট প্রাপ্তি একজন অভিনেতা হিসেবে। আমার এই সম্মান আমি আমার বাবাকে উৎসর্গ করতে চাই। আমার বাবা সারাজীবন এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছেন। এই দিনে আমার বাবার কথা খুব মনে পড়ছে এবং আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আমার বাবা আমার সঙ্গেই রয়েছেন। আর রয়েছে আমাকে সর্বদা সাহস জুগিয়ে চলা আমার মা। যার শক্তি আমাকে চালনা করেছে এবং এ রকম এক ছবি দর্শককে উপহার দিতে সাহায্য করেছে।‘

এর আগে রানী ভারতীয় গণমাধ্যমে অভিনেত্রী বলেন, ‘আমি সত্য়িই দারুণ খুশি এবং গর্বিত বোধ করছি। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে আমার অভিনয়কে এত বড় সম্মান দেওয়ায় আমি আপ্লুত। আমার ৩০ বছরের সিনে ক্যারিয়ারে এটাই আমার প্রথম জাতীয় পুরস্কার। আমি খুবই ভাগ্যবান যে আমার অভিনয় জীবনে বহু ভালো ভালো ছবিতে কাজ করেছি। দর্শকদের ভালবাসা পেয়েছি। ধন্যবাদ জানাই জাতীয় পুরস্কারের সঙ্গে যুক্ত বিচারকদের। ধন্যবাদ জানাই ছবির পরিচালক অসীমা ছিব্বর এবং প্রযোজক নিখিল আদভানি, মণীশা এবং মধুকে। এই সম্মান আমার ৩০ বছরের অভিনয় জীবনকে আরও সমৃদ্ধ করল।’

রানী আরও বলেন, ‘আমার এই পুরস্কার উৎসর্গ করতে চাই বিশ্বের সব কোণে ছড়িয়ে থাকা সেই মায়েদের যারা নিজের সন্তানের জন্য লড়ে যাচ্ছেন, আত্মত্যাগ করছেন। ধন্যবাদ জানাই সমস্ত দর্শক, অনুরাগীদের যাদের জন্য এই ৩০ বছর ধরে সিনেপর্দায় চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে পেরেছি। তারা না থাকলে, এই সম্মান আমার এই অভিনয় যাত্রা কখনই সফল হতো না।’

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au