বিনোদন

বুসানে জুলাই মেমোরিয়াল প্রাইজ পেলো সিনেমা ‘কুরাক’

  • 8:39 pm - September 26, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার

মেলবোর্ন, ২৬ সেপ্টম্বর- দক্ষিণ কোরিয়ার বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় চালু হওয়া জুলাই মেমোরিয়াল প্রাইজ পেয়েছে কিরগিজ চলচ্চিত্র কুরাক। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার গ্রহণ করেন ছবির পরিচালক এরকে ঝুমাকমাতোভা। পুরস্কারটি তাঁর হাতে তুলে দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ তথ্য নিশ্চিত করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

চলতি বছর থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এই পুরস্কার প্রবর্তন করা হয়। সামাজিক ন্যায়বিচার, বাকস্বাধীনতা, নাগরিক অধিকার ও অসাম্যের বিরুদ্ধে সংগ্রামের মতো বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে পুরস্কারটি প্রদান করা হচ্ছে। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ ওন।

কুরাক শুরু হয় ২০২০ সালে বিশকেকের নারী বিক্ষোভের দৃশ্য দিয়ে, যেখানে পুলিশের গ্রেফতার ও পুরুষদের হামলায় সমাবেশ ভেঙে যায়। সেখান থেকে গল্প প্রবাহিত হয় দুই তরুণী—গোপনে ওয়েবক্যাম মডেল মীরিম এবং সদ্য প্রেমে পড়া নারগিজার জীবনে। তাদের কাহিনীর সঙ্গে মিশে গেছে নারীর অধিকার আন্দোলন, পারফরম্যান্স আর্ট ও প্রদর্শনীর আর্কাইভ ফুটেজ। নামের মতোই—কুরাক (কিরগিজ ভাষায় প্যাচওয়ার্ক)—চলচ্চিত্রটি দেখায় ভিন্ন ভিন্ন নারীর কণ্ঠস্বর কীভাবে একত্রে মিলে নিপীড়নের দেয়াল ভেদ করে তোলে প্রতিরোধের আওয়াজ।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au