বিনোদন

অবশেষে ৩ মাস পর ছেলের মুখ প্রকাশ্যে আনলেন পরমব্রত-পিয়া

  • 8:46 pm - September 26, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার
মেলবোর্ন, ২৬ সেপ্টম্বর- মাস তিনেক আগে বাবা হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। গেল ১ জুন পরমব্রত ও পিয়া চক্রবর্তী দম্পতির ঘর আলোকিত করে পুত্র সন্তান এলেও তাকে প্রকাশ্যে আনেননি তারা।

অবশেষে তিন মাস পর ছেলের মুখ প্রকাশ্যে আনলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। ছোট ছোট হাত, গোল গোল চোখ- ছেলের ছবি প্রকাশ্যে আনতেই মন্তব্য বক্সে ভালোবাসার বন্যা দেখা যাচ্ছে।

ছেলের মাথাটা বড়, তারকা-পত্নী পিয়া নিজেই জানিয়েছেন এ কথা। পরম-পিয়া ছেলের নাম রেখেছেন নিষাদ। সাত সুরের একেবারের শেষ সুর। যদিও এই নামের আরো একটি মানে রয়েছে।

‘নিষাদ’, যাকে দুঃখ কখনো ছুঁতে পারে না। ছেলের আরো একটা নাম রেখেছেন তারকাদম্পতি, ‘নডি’।অভিনেতা আগেই জানিয়েছিলেন, সন্তান জন্মের পর পিতৃত্বকালীন ছুটি নেবেন। সন্তানের বেড়ে ওঠার সাক্ষী থাকবেন।

মাস খানেক আগেও অভিনেতা-পত্নী জানিয়েছিলেন, ছেলে আসলে কার মতো দেখতে হয়েছে সেটা এখনো বুঝে উঠতে পারছেন না তারা।

যদিও পিয়া ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন, ছেলের মুখে দুজনের চেহারার মিল রয়েছে। ছেলেকে ও নিজেদের সামলাতে সামলাতে কীভাবে সময় বয়ে যাচ্ছে বুঝতে পারছেন না তারা। ছেলের ভালো নাম নিষাদ হলেও, বাবা পরম নাকি ছেলেকে ‘জুনিয়র’ নামে ডাকেন।

এই শাখার আরও খবর

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au