‘আর মাত্র ৫ বছর বাঁচব’, কী হয়েছে তানিয়া বৃষ্টির?
ওটিএন বাংলা রিপোর্ট : ‘আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব’—চিকিৎসকের মুখে এমন কথা শুনতে হয়েছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। ব্রেন টিউমার…
মেলবোর্ন, ২৬ সেপ্টেম্বর- পালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বুধবার (২৫ সেপ্টেম্বর) স্পষ্টভাবে জানিয়েছেন, বর্তমান সরকারের পক্ষে শাসনব্যবস্থায় কোনো পরিবর্তন আনা সম্ভব নয়।
তিনি বলেন, “বর্তমান সরকার শাসনব্যবস্থার সংস্কার বা পরিবর্তনের ক্ষমতা রাখে না। এ ধরনের কোনো পরিবর্তন শুধুমাত্র সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব।”
এই মন্তব্য তিনি তরুণদের পক্ষ থেকে সরাসরি নির্বাচিত নির্বাহী ব্যবস্থাসহ অন্যান্য সংস্কারের দাবির প্রেক্ষাপটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে করেন।
প্রধানমন্ত্রী কার্কি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার হলো আসন্ন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা। এছাড়া, বিদেশে কর্মরত নেপালিদের ভোট প্রদানের সুযোগ নিশ্চিত করার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা চলছে।
তিনি আরও আশ্বস্ত করেন, তার সরকার প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষা এবং প্রবাসী নেপালিদের সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য দাবিগুলো সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।
পরিশেষে প্রধানমন্ত্রী কার্কি দেশের সকল নাগরিককে আহ্বান জানিয়ে বলেন, আসন্ন নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিয়ে যোগ্য প্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করুন।
সূত্র: হাব ইংলিশ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au