বিশ্ব

বিমানবন্দরের পর এবার ডেনমার্কের সামরিক ঘাঁটির ওপর ড্রোন

  • 2:18 am - September 28, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার
ড্রোন ওড়ার কারণে ডেনমার্কের আলবর্গ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়।ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২৮ সেপ্টেম্বর- ডেনমার্কে সন্দেহজনক ড্রোন ওড়ার ঘটনা আরও এক ধাপ এগিয়েছে। এবার দেশটির বৃহত্তম সামরিক ঘাঁটি কারুপসহ বিভিন্ন সামরিক স্থাপনার ওপর ড্রোন দেখা গেছে। এর আগে একাধিক বিমানবন্দরে ড্রোন উড়ার কারণে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল।

ডেনমার্ক কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার রাতে কারুপ বিমানঘাঁটির ওপর ড্রোন উড়তে দেখা যায়। স্থানীয় সময় রাত সোয়া ৮টার দিকে শুরু হওয়া এই ঘটনা কয়েক ঘণ্টা স্থায়ী হয়। এ কারণে বেসামরিক আকাশসীমা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়, যদিও তখন কোনো বাণিজ্যিক ফ্লাইট না থাকায় বড় ধরনের প্রভাব পড়েনি।

কারুপ বিমানঘাঁটিতে প্রায় ৩,৫০০ জন কর্মী কাজ করেন। এখানে ডেনমার্কের সশস্ত্র বাহিনীর সব হেলিকপ্টার, আকাশসীমা নজরদারি ব্যবস্থা এবং প্রতিরক্ষা কমান্ডের একটি অংশ রয়েছে।

ডেনিশ কর্তৃপক্ষ মনে করছে, এই ড্রোন অনুপ্রবেশ ‘হাইব্রিড অ্যাটাক’ বা মিশ্র হামলা হতে পারে। যদিও রাশিয়ার সম্পৃক্ততার আশঙ্কা করা হচ্ছে, তবে এখনো কোনো প্রমাণ মেলেনি। পুলিশ সেনাবাহিনীর সহযোগিতায় তদন্ত চালাচ্ছে।

ডেনমার্ক ছাড়াও ইউরোপের আরও কয়েকটি দেশে ড্রোন দেখা গেছে—

  • জার্মানি: সীমান্তবর্তী শ্লেসভিগ-হলস্টাইন অঞ্চলে ড্রোন শনাক্ত হয়েছে।
  • নরওয়ে: পশ্চিমাঞ্চলের অরল্যান্ড বিমানঘাঁটিতে ড্রোন উড়তে দেখা গেছে, যেখানে এফ-৩৫ যুদ্ধবিমান রাখা আছে।
  • লিথুয়ানিয়া: রাজধানী ভিলনিয়াস বিমানবন্দরে ড্রোন শনাক্ত করা হয়েছে।
  • রোমানিয়া: দেশটির আকাশসীমায় একটি রুশ ড্রোন প্রবেশ করেছে বলে দাবি করা হয়েছে।

এর কয়েক দিন আগেই ডেনমার্কের একাধিক বিমানবন্দরে ড্রোন উড়ার কারণে কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। বিশেষ করে আলবোর্গ ও বিলুন্ড বিমানবন্দর বন্ধ রাখতে হয়। আরও তিনটি ছোট বিমানবন্দরে ড্রোন দেখা গেলেও সেগুলো চালু রাখা সম্ভব হয়েছিল।

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট বলেছেন,“ড্রোনের হুমকি অনেক বেশি। এ বিষয়ে আগামী মাসে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করা হবে।”

বিমানবন্দর ও সামরিক স্থাপনায় ধারাবাহিকভাবে ড্রোন দেখা যাওয়ায় ডেনমার্কসহ ইউরোপজুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। এই ঘটনাগুলোকে অনেকেই আকাশপথে সম্ভাব্য নতুন ধরনের হামলার ইঙ্গিত হিসেবে দেখছেন।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে আকাশ, জাকার্তায় স্থগিত ৩০১ ফ্লাইট

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ ছাই। এর প্রভাবে রাজধানী জাকার্তার সুকর্ণো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগ্নেয় ছাইয়ের…

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au