মতামত

প্রধান উপদেষ্টাকে বিশ্বনেতাদের পূর্ণ সমর্থন, কাদের সমর্থন, কীসের সমর্থন?

  • 11:53 pm - September 29, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার
লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে-ফ্রেইবারগার নেতৃত্বে বিশ্বনেতাদের এক প্রতিনিধিদল ২৬ সেপ্টেম্বর ২০২৫ নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। (ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ)

মেলবোর্ন, ২৯ সেপ্টেম্বর: আমি নেতিবাচক মন্তব্য করতে চাই না। তবে একটি বিষয় এড়িয়ে যেতে পারলাম না। প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রাণপণ চেষ্টা করছে তাঁর নিউ ইয়র্ক সফরের সাম্প্রতিক বৈঠকগুলোকে এমনভাবে উপস্থাপন করতে, যেন তা বাংলাদেশের জন্য রাষ্ট্রীয় মর্যাদা পাওয়া এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফর।

অথচ বাস্তবে এগুলো অনেকটাই ব্যক্তিগত প্রচারকে বৈধতা দেওয়ার প্রয়াস মাত্র। প্রথম আলো–এর একটা চামচামি শিরোনাম ছিল, “বিশ্বনেতাদের সাথে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রতি বিশ্বনেতাদের পূর্ণ সমর্থন।”
প্রশ্ন হলো, এখানে যেসব “বিশ্বনেতা”র নাম এসেছে, তারা কারা? স্লোভেনিয়া, সার্বিয়া, লাটভিয়া, বুলগেরিয়া, বসনিয়া, মরিশাসের সাবেক রাষ্ট্রপতি কিংবা ইউরোপীয় অঞ্চলের অবসরপ্রাপ্ত কয়েকজন রাজনীতিক এরা আন্তর্জাতিক রাজনীতিতে কতটা প্রভাবশালী? বৈশ্বিক কূটনীতির পরিসরে এদের প্রভাব কতটুকু? তাহলে বাংলাদেশের রাজনীতিতে এদের সমর্থন কতটা কার্যকর হতে পারে?

আরেকটি প্রশ্ন অধ্যাপক ইউনূস নিজেই বলেছেন তিনি ফেব্রুয়ারিতে বিদায় নেবেন। যদি তাই হয়, তাহলে এই “সমর্থন” প্রদর্শনের প্রয়োজন কী? নাকি ভিন্ন কোনো পরিকল্পনার ইঙ্গিত আছে?
প্রধান উপদেষ্টা সহ তার প্রেস উইং হয়তো জনগণকে বোঝাতে চেয়েছেন তিনি একা নন, আন্তর্জাতিক মহলও তাঁর পাশে আছে। কিন্তু এখানে একটি মৌলিক সত্য উপেক্ষিত হয়েছে।
দেশের মানুষ কি সত্যিই এই আয়োজনের প্রতি আস্থা রাখে? দেশের খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশাওয়ালা বা কৃষকের কাছে গিয়ে যদি প্রশ্ন করা হয় তারা কি সত্যিই প্রধান উপদেষ্টাকে সমর্থন করেন?
প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক মহলে কফির আড্ডায় প্রশংসা পাচ্ছেন এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই বাহ্যিক সমর্থন দেশের রাজনৈতিক বাস্তবতায় খুব একটা প্রভাব ফেলবে না। বাংলাদেশের মানুষ আজ নিত্যদিনের সংগ্রামে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনের শাসনের অনিশ্চয়তা আর ভবিষ্যতের অস্থিরতায় ক্লান্ত। তাঁদের আস্থা অর্জন না করে কেবল বিদেশি অবসরপ্রাপ্ত রাজনীতিকদের সাথে ছবি তোলা কিংবা প্রশংসার ঝাঁপি দেখিয়ে বৈধতা প্রতিষ্ঠা সম্ভব নয়।

প্রদীপ রায়, সম্পাদক, ওটিএন বাংলা

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au